২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাল মসজিদে নারীদের প্রতিবাদ সমাবেশ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদে বুধবার সমাবেশ করেন প্রায় দুই হাজার নারী। এ সময় অনেকেই তাদের সন্তানদের জিহাদের পথে নেওয়ার অঙ্গীকার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2008, 03:31 PM

Updated : 26 Aug 2022, 02:05 PM

ইসলামাবাদ, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদে বুধবার সমাবেশ করেন প্রায় দুই হাজার নারী। এ সময় অনেকেই তাদের সন্তানদের জিহাদের পথে নেওয়ার অঙ্গীকার করেন। লাল মসজিদে গত বছর জঙ্গিদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে শতাধিক মানুষ নিহত হওয়ার বর্ষপূর্তি উপলক্ষ্যে বুধবার এই সমাবেশের আয়োজন করা হয়। গত রোববার একই স্থানে সমাবেশ থেকে জিহাদের ঘোষণা দেওয়ার পরপরই মসজিদের পাশে পুলিশের ওপর আত্মঘাতী বোমা হামলায় ১৮ জন নিহত হয়। বুধবারের সমাবেশে নারীরা অনেকেই তাদের শিশুদের সঙ্গে নিয়ে এসেছিলেন। সমাবেশে লাল মসজিদের কারাঅন্তরীণ আধ্যাত্মিক নেতা আব্দুল আজিজের মেয়েও বক্তব্য রাখেন। আব্দুল আজিজের মেয়ে সমাবেশে বলেন, "পাকিস্তানে শরিয়া আইন চালু করার জন্য আমাদের মুজাহিদিনরা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছেন। তাদের মিশনকে আমরা সামনে এগিয়ে নেব।" গত বছর লাল মসজিদে অভিযানের সময় ধরা পড়েন আব্দুল আজিজ। তার ভাই, মসজিদের আরেক নেতা আব্দুল রশিদ গাজী ওই অভিযানে নিহত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এমএইচবি/২১১৫ ঘ.