জাপান,৮ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিবিসি অনলাইন)- বৈশ্বিক উষ্ণায়ন রোধ করার লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ অন্তত ৫০ শতাংশ হ্রাসের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণে সম্মত হয়েছেন উন্নত বিশ্বের শীর্ষ নেতারা।
জি ৮ সম্মেলনের আয়োজক জাপানের প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদা সোমবার সারা রাত আলোচনার পর মঙ্গলবার এ চুক্তির কথা ঘোষণা করেন।
গত বছরের জি ৮ শীর্ষ সম্মেলনে শুধুমাত্র কার্বন নিঃসরণ হ্রাসের বিষয়টি 'গুরুত্বের সঙ্গে বিবেচনা' করার কথা বলা হয়েছিল।
তেলের ক্রমবর্ধমান মূল্য বিশ্ব অর্থনীতির ওপর যে হুমকি সৃষ্টি করেছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
তবে বিশ্ব নেতারা বলেন, বাণিজ্য প্রতিবন্ধকতা ঠেকিয়ে রাখা গেলে তারা তাদের নিজ নিজ দেশের দীর্ঘমেয়াদী অর্থনৈতিক স্থিতিশীলতার ব্যাপারে আশাবাদী।
জাপানের হোক্কাইডো দ্বীপে বিশ্বের আটটি শিল্পোন্নত দেশের এই শীর্ষ সম্মেলন সোমবার শুরু হয়।
জি ৮ ভুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান এবং রাশিয়ার শীর্ষ নেতারা ছাড়াও আরো ১৫টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এতে অংশ নিয়েছেন।
এবারের এই সম্মেলনে জলবায়ু পরিবর্তন ইস্যু ছিল অন্যতম প্রধান আলোচ্য। এ বিষয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত এবং উন্নয়নশীল দেশগুলো কী প্রত্যাশা করে- এ ব্যাপারে নেতাদের মধ্যে মতভেদ ছিল।
এক যুক্ত বিবৃতিতে জি ৮ শীর্ষ নেতারা বলেছেন, বৈশ্বিক উষ্ণায়ন রোধ করার লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ৫০ শতাংশ হ্রাসের লক্ষ্যমাত্রা নিয়ে তারা জাতিসংঘের সদস্যভুক্ত ২০০টি দেশের সঙ্গে আলোচনা করার ব্যাপারে মতৈক্যে পৌঁছেছেন।
তারা আরো বলেন, এ লক্ষমাত্রায় পৌঁছতে কিছু অন্তর্বর্র্তীকালীন লক্ষ্য এবং জাতীয় পরিকল্পনার প্রয়োজন হবে।
গতবছর বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৮--- জাপান, ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র---- মধ্য শতাব্দী নাগাদ কার্বন নিঃসরন অর্ধেকে নামিয়ে আনার ল্যমাত্রা কেবল গুরুত্ব দিয়ে বিবেচনা করতে রাজি হয়েছিল।
এবারের সম্মেলনে তার চেয়ে বেশি কিছু করার জন্য চাপ দিচ্ছে ইইউ এবং জাপান। আর ব্রাসেলস আরও পরিস্কার অন্তর্র্বতী ল্যমাত্রা চায়।
ইইউ চায় জি-৮ ১৯৯০ সালে কার্বন নিঃসরণের মাত্রার ভিত্তিতে ৫০ শতাংশ কার্বন হ্রাস পরিমাপ করুক। কারণ, কিয়োটো জলবায়ু চুক্তিতে এটিকেই ভিত্তিমূল ধরা হয়েছিল।
কিন্তু ৫০ শতাংশ কার্বন হ্রাস পরিমাপ শুরুর দিনণ জি-৮ এর সর্বশেষ চুক্তিটিতে উল্লেখ করা হয়নি। বিবিসি'র ওয়েবসাইটে পরিবেশ বিষয়ক সংবাদদাতা রিচার্ড ব্ল্যাক বলেছেন, কার্বন হ্রাসের একটি দীর্ঘমেয়াদী, বাস্তবসম্মত এবং কাঙ্খিত ল্যমাত্রায় রাজি হয়ে যুক্তরাষ্ট্র এ পক্রিয়ায় কিছুটা এগুলো।
কিন্তু তিনি বলেন, তারপরও এ চুক্তি আবহওয়া বিজ্ঞানী এবং পরিবেশ গ্র"পগুলোকে সন্তুষ্ট করতে পারেনি। বিশেষ করে চুক্তিতে স্বল্পমেয়াদী কোনোও ল্যমাত্রা নির্ধারণের বিষয়টি এড়িয়ে যাওয়ায় চুক্তিটি দূরদৃষ্টিসম্পন্ন হয়নি।
তাছাড়া চুক্তির বিবৃতিতে প্রধান উন্নয়নশীল দেশগুলো কার্বন হ্রাসে বাস্তবসম্মত পদপে নিলেই কেবল জি-৮ সদস্য দেশগুলো ৫০ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের ল্য মেনে নেবে বলে উল্লেখ করা হয়েছে। কিন্তু উন্নয়নশীল দেশগুলোর এমন পদপে নেওয়ার কোনোও নিশ্চয়তা নেই। সংবাদদাতারা একথা বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে/এএল/এসকে/১৮২৭ঘ.
bdnews24