২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমায় আহত ৫০, প্রেসিডেন্ট অক্ষত

বেলারুশের রাজধানী মিনস্কে শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া দেশটির দীর্ঘ দিনের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কো এই হামলা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। কর্মকর্তারা এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 02:04 PM

মিনস্ক, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বেলারুশের রাজধানী মিনস্কে শুক্রবার স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫০ জন আহত হয়েছে। তবে অনুষ্ঠানে যোগ দেওয়া দেশটির দীর্ঘ দিনের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার লুকাশেঙ্কো এই হামলা থেকে অক্ষত অবস্থায় রক্ষা পেয়েছেন। কর্মকর্তারা এ খবর জানিয়েছে। লুকাশেঙ্কোর মুখপাত্র জানিয়েছেন, বিস্ফোরণস্থল থেকে প্রেসিডেন্ট খুব বেশি দুরে ছিলেন না। তারপরও তিনি অক্ষত আছেন। ওই মুখপাত্র আরও জানান, প্রেসিডেন্ট এই হামলার লক্ষ্য ছিলেন বলে মনে হচ্ছে না। ১৯৯০ এর দশকের মাঝামাঝি থেকে লুকাশেঙ্কো কঠোর হাতে সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দেশটি শাসন করছেন বলে সমালোচনা করে আসছে পশ্চিমা বিশ্ব। স্বরাষ্ট্রমন্ত্রী ভ