ইয়াঙ্গুন, ০৪ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাবতী ব-দ্বীপে ফেরি ডুবে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। কর্মকর্তারা শুক্রবার একথা জানিয়েছেন। মায়াউঙ্গমায়ার কাছে ইওয়ায়ি নদীতে ফেরিটি ডুবে যাওয়ার পর মঙ্গলবার সকালে ৪৪ জনকে উদ্ধার করা হয়।
১ জুলাইয়ে একটি গ্রাম থেকে মাওয়াউঙ্গা যাওয়ার পথে জাহাজের পাটাতনে পানি ঢুকে এটি ডুবে যায়। মিয়ানমারের রাষ্ট্র নিয়ন্ত্রিত মায়ানমা পত্রিকা একথা জানায়।
সেনাশাসিত মিয়ানমারে প্রায়ই ফেরি দুর্ঘটনা ঘটে। প্রায় প্রতিবছরই ফেরি ডুবি কিংবা ফেরিতে ফেরিতে সংঘর্ষেও ঘটনা ঘটে থাকে। তাছাড়া ইরাবতী ব-দ্বীপে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ের তীব্র বাতাস এবং জলোচ্ছ্বাসে এখানকার বহু ফেরি ধ্বংস হয়ে গেছে। ওই ঝড়ে মিয়ানমারে নিহত কিংবা নিখোঁজ হয় ১ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৩৩৭ ঘ.
bdnews24