২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মঙ্গোলিয়ায় নির্বাচনী সংঘর্ষে পাঁচজন নিহত, জরুরি অবস্থা জারি

মঙ্গোলিয়ায় রোববারের নির্বাচনে জালিয়াতির অভিযোগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারিদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে চারদিনের জরুরি অবস্থা জারি করেছেন মঙ্গোলিয়ার প্রসিডেন্ট। মঙ্গোলিয়ার বিচারমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 10:27 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

উলান বাতোর, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মঙ্গোলিয়ায় রোববারের নির্বাচনে জালিয়াতির অভিযোগে পুলিশের সঙ্গে বিক্ষোভকারিদের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার থেকে চারদিনের জরুরি অবস্থা জারি করেছেন মঙ্গোলিয়ার প্রসিডেন্ট। মঙ্গোলিয়ার বিচারমন্ত্রী বুধবার একথা জানিয়েছেন। রোববারের নির্বাচনে জালিয়াতি হয়েছে অভিযোগে বিক্ষোভকারিরা পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু করলে এবং ক্ষমতাসীন দলের সদরদপ্তরে আগুন ধরিয়ে দিলে মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট নামবারিন এনখাবেয়র জরুরি অবস্থা জারি করেন। মঙ্গোলিয়ার বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে জানান, দাঙ্গায় আহতদের মধ্যে একজন জাপানি নাগরিকও রয়েছেন। এছাড়া, সংঘর্ষে জড়িত থাকায় প্রায় ৭শ' বিক্ষোভকারিকে আটক করা হয়েছে। প্রেসিডেন্ট নামবারি টেলিভিশনে বলেন, "প্রেসিডেন্ট সংবিধান অনুযায়ী...... ১ জুলাই সকাল সাড়ে এগারটা থেকে চার দিনের জরুরি অবস্থা ঘোষণা করছেন।" জরুরি অবস্থায় সবধরনের বিক্ষোভ নিষিদ্ধ। সরকারি নিরাপত্তা বাহিনী বিক্ষোভ সমাবেশ ভেঙে দিতে পারবে। এছাড়া, জরুরি অবস্থা চলাকালে রাত ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থান কারফিউয়ের আওতায় থাকবে। একইসঙ্গে জরুরি অবস্থা চলাকালে অ্যালকোহল বিক্রিও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পুলিশ বিক্ষোভকারিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোঁড়ে। কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার সকালেও সংঘর্ষ চলেছে। তবে ভোর তিনটার দিকে পুলিশ এবং সাজোঁয়া যান ঘটনাস্থলে পৌঁছলে বিক্ষোভকারিরা ছত্রভঙ্গ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬০০ ঘ.