২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচনার জন্য চীনে দালাই লামার প্রতিনিধিরা

আলোচনার জন্য সোমবার চীনে পৌঁছেছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রতিনিধিরা। তিব্বত ইস্যু নিয়ে চীন সরকারের সঙ্গে আলোচনার জন্য এ নিয়ে ২য় দফায় প্রতিনিধিরা বেইজিংয়ে গেল। ভারতে দালাই লামার নির্বাসিত সরকার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ধর্মশালা, ভারত জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আলোচনার জন্য সোমবার চীনে পৌঁছেছে তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামার প্রতিনিধিরা। তিব্বত ইস্যু নিয়ে চীন সরকারের সঙ্গে আলোচনার জন্য এ নিয়ে ২য় দফায় প্রতিনিধিরা বেইজিংয়ে গেল। ভারতে দালাই লামার নির্বাসিত সরকার একথা জানিয়েছে। চীনে ১ ও ২ জুনের নির্ধারিত এই আলোচনায় দালাই লামার সঙ্গে চীনের তিক্ততা কমানোর চেষ্টা চলবে। দালাই লামা ১৯৫৯ সালে নির্বাসনে যান। চীন দালাই লামাকে তিব্বতের বিচ্ছিন্নতাবাদী নেতা হিসাবেই দেখে আসছে। এ বছর চীনের তিব্বতে বড় ধরনের বৌদ্ধ ভিক্ষু আন্দোলন এবং তা কঠোর হাতে দমন করে বিশ্বে নিন্দা কুড়ানো চীন দালাই লামার সঙ্গে আলোচনায় বসতে চাপের মুখে পড়ে। ৪ মে চীনা কর্মকর্তারা প্রথম দালাই লামার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। কিন্তু এর পরবর্তী আলোচনা ভূমিকম্পের কারণে স্থগিত হয়ে যায়। পরে গত সপ্তাহের শেষ দিকে চীনের সিনহুয়া বার্তা সংস্থা জানায়, দালাই লামার অনুরোধে সরকারের সংশ্লিষ্ট বিভাগ তার ব্যক্তিগত প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪২ঘ.