লস এঞ্জেলেস, জুন ৩০ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে রোববার ফ্লাগস্টাফের একটি হাসপাতালে যাওয়ার পথে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত এবং একজন আহত হয়েছে। বিমান কর্মকর্তারা একথা জানিয়েছেন।
লস এঞ্জেলস 'ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনেস্ট্রশন' এর মুখপাত্র আইয়ান গ্রেগর জানান, হেলিকপ্টার দুটি ফ্লাগস্টাফে স্থানীয় সময় পৌনে চারটায় বিধ্বস্ত হয়েছে।
গ্রেগর আরও জানান, প্রাথমিক খবরে 'এয়ার মেথড কোর' পরিচালিত হেলিকপ্টারটিতে নিহত তিনজনের মধ্যে একজন রুগী ছিল। অপর আরও ৪ জন হতাহতের ঘটনা ঘটে 'ক্ল্যাসিক হেলিকপ্টার অব উতাহ' পরিচালিত হেলিকপ্টারের আরোহীদের মধ্যে।
সার্জেন্ট টম বাগনার বলেছেন, পন্ডেরোসা পাইন গাছে ঘেরা পার্বত্য এলাকায় হেলিপ্টার দুটির মধ্যে সংঘর্ষ হয়। বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ। জ্বলে ওঠে আগুন।
আগুনে দাউ দাউ করে জ্বলে ওঠে প্রায় ১০ থেকে ১৫ একর জায়গা। তবে আগুন খুব দ্রুতই নিয়ন্ত্রণে চলে আসে।
মাটিতে পড়ে যাওয়া হেলিকপ্টারে ২য় দফা আরেকটি বিস্ফোরণে এক উদ্ধারকর্মী সামান্য আহত হয়েছে বলে জানিয়েছে ফ্লগস্টাফ পুলিশ বিভাগের এক মুখপাত্র।
অ্যারিজোনায় গত বছরও একই ধরনের আরেকটি দুর্গটনায় ৪ জন নিহত হয়েছিল। সেবার সংঘর্ষ হয়েছিল টেলিভিশনের দুই সংবাদ সংগ্রহকারী হেলিকপ্টারের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১১৪২ ঘ.
bdnews24