২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল পুনরায় গাজা সীমান্ত খুলে দিয়েছে

ফিলিস্তিনের গাজা উপত্যাকার সঙ্গে সীমান্ত পারাপারের তিনটি পথ পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের আন্তঃসীমান্ত হামলা থামায় রোববার সীমান্ত খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছন ইসরায়েলি কর্মকর্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

গাজা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনের গাজা উপত্যাকার সঙ্গে সীমান্ত পারাপারের তিনটি পথ পুনরায় খুলে দিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনিদের আন্তঃসীমান্ত হামলা থামায় রোববার সীমান্ত খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছন ইসরায়েলি কর্মকর্তারা। ফিলিস্তিনের রকেট হামলা এবং সীমান্ত বন্ধের ঘটনায় ইসরায়েল-গাজা অস্ত্রবিরতিকে হুমকিগ্রস্ত করেছে। ইসরায়েলের এক সেনা মুখপাত্র জানান, 'সুফা বালিজ্যিক এলাকা', 'নাহাল ওজ' জ্বালানি ডিপো এবং 'ইরেজ সীমান্ত বন্দর' সকাল ৮ টা (০৫০০ জিএমটি) থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে কিছু বিধিনিষেধ এখনও বহাল আছে। আরেকটি বাণিজ্যিক এলাকা 'কার্নি' বন্ধ রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তা পিটার লার্নার এই এলাকা বন্ধ থাকার ব্যাপারে একটি নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি। গত বুধবার ফিলিস্তিনি গোষ্ঠী ইসলামিক জিহাদের রকেট হামলার পর সীমান্ত পারাপার বন্ধ করে দেয় ইসরায়েল। ইসলামিক জিহাদ বলেছে পশ্চিম তীরে তাদের এক নেতাকে হত্যার বদলা নিতে ওই হামলা চালানো হয়েছে। মিশরের মধ্যস্থতায় গত ১৯ জুন থেকে কার্যকর হওয়া ওই অস্ত্রবিরতি পশ্চিম তীরে কার্যকর নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ ঘ.