২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসামে বাজারে বোমা বিস্ফোরণ, ৮ জন নিহত

ভারতের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাাঞ্চীয় রাজ্য আসামের একটি ব্যস্ত বাজার এলাকায় রোববার বোমা বিস্ফোরণে অন্ততপে ৮ জন নিহত হয়েছে। এর পেছনে বিচ্ছিন্নতাবাদী 'ইউনাইটেড লিবারেশন ফ্রণ্ট অব আসাম'(উলফা)'র হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। উলফার ছয় ঊর্ধ্বতন কমাণ্ডার সহিংসতা পরিহার করে যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহের মাথায় এ হামলার ঘটনা ঘটল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 02:23 PM

Updated : 26 Aug 2022, 02:03 PM

গুয়াহাটি, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাাঞ্চীয় রাজ্য আসামের একটি ব্যস্ত বাজার এলাকায় রোববার বোমা বিস্ফোরণে অন্ততপে ৮ জন নিহত হয়েছে। এর পেছনে বিচ্ছিন্নতাবাদী 'ইউনাইটেড লিবারেশন ফ্রণ্ট অব আসাম'(উলফা)'র হাত রয়েছে বলে ধারণা করছে পুলিশ। উলফার ছয় ঊর্ধ্বতন কমাণ্ডার সহিংসতা পরিহার করে যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহের মাথায় এ হামলার ঘটনা ঘটল। আসামের বাসকা জেলায় ভুটান সীমান্ত সংলগ্ন ছোট্ট গ্রাম কুমারিকাটায় এই বিস্ফোরণে আহত হয়েছে ৪৫ জনেরও বেশি মানুষ। বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই প্রাণ হারায় ৫ জন। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে ৩ জনের। অন্য আরও ৪ জনের অবস্থা গুরুতর। ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ। ওই বাজার থেকে পুলিশ আরেকটি বোমা উদ্ধার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০১২ঘ.