২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খাইবার অঞ্চলের জঙ্গি এলাকা দখলে নিল পাকিস্তান

খাইবার অঞ্চলের একটি জঙ্গি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পেশোয়ারে জঙ্গি দমনাভিযান শুরুর একদিন পরই নিরাপত্তা বাহিনী এ এলাকা দখলে নিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 11:30 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

পাকিস্তান, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- খাইবার অঞ্চলের একটি জঙ্গি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পেশোয়ারে জঙ্গি দমনাভিযান শুরুর একদিন পরই নিরাপত্তা বাহিনী এ এলাকা দখলে নিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, "পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।" ফেব্র"য়ারির নির্বাচনে পাকিস্তানে নতুন সরকার ক্ষমতায় আসার পর এটিই তাদের প্রথম জঙ্গিবিরোধী অভিযান। দেশের পূর্বপশ্চিমে জঙ্গিদের দাপট বাড়তে থাকায় একের পর এক সতর্কসংকেতের মুখে সরকার এ পদক্ষেপ নিয়েছে। খাইবার অঞ্চলে নাম প্রকাশে অনিচ্ছুক এক উর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেছেন, "শনিবার রাত থেকে কোনোও সহিংসতা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আমরা অন্ততপক্ষে তিনটি জঙ্গি আস্তানা ধ্বংস করেছি। আর সম্মুখ সমরের সেনারা এলাকাটি পাহারা দিয়ে রেখেছে।" খাইবার অঞ্চলে আছে আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর জন্য জরুরি জিনিস সরবরাহের পথ 'খাইবার পাস'। এলাকাটি এ বছরেও জঙ্গিদের সহিংসতামুক্ত ছিল। কিন্তু মুসলিম জঙ্গিরা অপরাধীদের সঙ্গে জড়িয়ে পড়ায় স