২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানে গোপন অভিযান জোরদার করছে যুক্তরাষ্ট্র: দ্য নিউ ইয়র্কার

ইরানি নেতৃত্বকে দুর্বল করতে দেশটিতে গোপন অভিযান জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত কোনো গ্র"পের মাধ্যমে ইরানে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে সেই অজুহাতে সেদেশে হস্তক্ষেপের চেষ্টা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনাই এসব অভিযানের মূল লক্ষ্য। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2008, 08:27 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

নিউ ইয়র্ক, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানি নেতৃত্বকে দুর্বল করতে দেশটিতে গোপন অভিযান জোরদার করছে যুক্তরাষ্ট্র। মার্কিন সমর্থিত কোনো গ্র"পের মাধ্যমে ইরানে সহিংস পরিস্থিতির সৃষ্টি করে সেই অজুহাতে সেদেশে হস্তক্ষেপের চেষ্টা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে ইরানের শাসন ক্ষমতায় পরিবর্তন আনাই এসব অভিযানের মূল লক্ষ্য। রোববার প্রকাশিত দ্য নিউ ইয়র্কার ম্যাগাজিনের অনলাইন সংস্করণের এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। সাংবাদিক সেম্যুর হার্শের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গোপন অভিযান জোরদার করতে তহবিল চেয়ে গত বছর প্রেসিডেন্ট বুশের প্রস্তাবে সম্মতি দিয়েছেন কংগ্রেস নেতৃবৃন্দ। প্রেসিডেন্ট বুশের স্বাক্ষরিত একটি অত্যন্ত গোপন নথি বা 'প্রেসিডেন্সিয়াল ফাইন্ডিং' কে ঘিরেই সেম্যুর হার্শের ওই প্রতিবেদনটি রচিত হয়েছে। মার্কিন আইন অনুসারে প্রেসিডেন্সিয়াল ফাইন্ডিং বা এ ধরনের আদেশ অবশ্যই 'হাউস অব রিপ্রেজেনটেটিভস' এবং সিনেটের রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতাদের অবহিত করতে হবে। বুশের ওই অতিগোপনীয় নথির বিষয়বস্তুর সঙ্গে পরিচিত এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, "ইরানের পরমাণু আকাঙ্খাকে নস্যাৎ করা এবং পরিবর্তনের মাধ্যমে সেদেশের সরকারকে দুর্বল করে দেওয়াই ওই নথির মূল বিষয়বস্তু।" তিনি আরও জানান, নথিতে ইরানের "বিরোধী গ্র"পগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করা এবং সেখানে প্রয়োজনীয় অর্থ সরবরাহ করার" কথা বলা হয়েছে। বর্তমান এবং সাবেক সামরিক, গোয়েন্দা ও কংগ্রেস নেতাদের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে গোপন অভিযান জোরদার করার জন্য বুশের প্রস্তাবিত ৪০ কোটি ডলারের তহবিল কংগ্রেস নেতারা অনুমোদন করেছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানি ভূখণ্ডে গোপনে অভিযান চালানো যুক্তরাষ্ট্রের জন্য নতুন কিছু নয়। গত বছর থেকেই দক্ষিণ ইরাক থেকে এরকম বেশকিছু অভিযান পরিচালনা করেছে তারা। যুক্তরাষ্ট্রের এসব গোপন অভিযানের মধ্যে ইরানের রেভল্যুশনারি গার্ড বাহিনীর কমান্ডো শাখা 'আল কুদ্স' এর সদস্যদের আটক করা এবং তাদের ইরাকের অভ্যন্তরে নিয়ে এসে জ্ঞিাসাবাদ করার মতো ঘটনাও রয়েছে। এছাড়াও এমন অভিযানে বুশের 'সন্ত্রাসবিরোধী যুদ্ধে'র 'অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ' একাধিক ব্যক্তিকে আটক কিংবা হত্যার ঘটনাও ঘটেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। 'দ্য নিউ ইয়র্কার' জানায়, এমন অভিযান নতুন না হলেও সিআইএ'র সম্পৃক্ততায় চালানো এসব অভিযানের মাত্রা এবং পরিসরে এখন অনেক বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ইরানের শাসকদের দুর্বল করতে সেদেশের ভেতরের যেসব শক্তির সাহায্য নেওয়া হচ্ছে এবং যে সংগঠনগুলি মার্কিনিদের কাছ থেকে লাভবান হচ্ছে তাদের মধ্যে 'জুনদুল্লাহ' নামে পরিচিত 'ইরানিয়ান পিপলস রেজিস্ট্যান্স মুভমেন্ট' অন্যতম বলে উল্লেখ করেছেন সাবেক সিআইএ কর্মকর্তা রবার্ট বায়ের। কাউন্সিল অন ফরেন রিলেশন্সের বিশেষজ্ঞ ভালি নাসর সাংবাদিক সেম্যুর হার্শের কাছে ওই সংগঠনটিকে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত একটি ভয়াবহ সংগঠন হিসেবে বর্ণনা করেছেন। প্রতিবেদনে বলা হয়, বিদ্রোহী গ্র"পটিকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কারণে তারা ইরান সরকারের সহিংস দমন পীড়নের শিকার হতে পারে। আর এরকম সহিংস দমনাভিযান যুক্তরাষ্ট্রকে সেদেশে হস্তক্ষেপের একটি অজুহাত এনে দিতে পারে। হোয়াইট হাউস, সিআইএ কিংবা কংগ্রেসের ডেমোক্র্যাট নেতাদের কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে চালানো আন্তর্জাতিক স