২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক মঞ্চে ওবামা-হিলারি, দলকে জেতাতে একসঙ্গে লড়াইয়ের অঙ্গীকার

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামাকে জেতাতে তার সঙ্গে যোগ দিয়েছেন মনোনয়ন প্রতিযোগিতায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। শুক্রবার নিউ হাম্পাশায়ারের ইউনিটিতে এক মঞ্চে সমাবেশ করে ডেমোক্র্যাট দলকে হোয়াইট হাউসের ক্ষমতায় আনতে একত্রে লড়াইয়ের অঙ্গীকার করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 11:40 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

ইউনিটি, নিউ হাম্পাশায়ার, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী বারাক ওবামাকে জেতাতে তার সঙ্গে যোগ দিয়েছেন মনোনয়ন প্রতিযোগিতায় তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন। শুক্রবার নিউ হাম্পাশায়ারের ইউনিটিতে এক মঞ্চে সমাবেশ করে ডেমোক্র্যাট দলকে হোয়াইট হাউসের ক্ষমতায় আনতে একত্রে লড়াইয়ের অঙ্গীকার করেছেন তারা। দলীয় মনোনয়ন নিশ্চিত করার জন্য কয়েক দিন আগেও একে অন্যের কঠোর সমালোচনা করলেও শুক্রবার মঞ্চে দাড়িয়ে একে অন্যের ভূয়সী প্রশংসা করলেন ওবামা-হিলারি। সঙ্গে অঙ্গীকার করলেন আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবালিকান প্রার্থী জন ম্যাককেইনের বিপরীতে দুজন এক সঙ্গে লড়াই করবেন। প্রায় তিন হাজার মানুষের সমাবেশে হিলারি বলেন, "একটা অভিন্ন লক্ষ্য নিয়ে আজ আমরা দুজন একত্র হয়েছি তা হলো বারাক ওবামাকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করা।" তিনি আরও বলেন, "মনোনয়ন প্রতিযোগিতায় আমরা দুজন হাড্ডাহাড্ডি লড়েছি। কিন্তু আমরা যে আদর্শ ধারণ করি তা বাস্তবায়নে আজ থেকে দুজনে কাধে কাধ মিলিয়ে লড়ে যাব।" চলতি মাসে ওবামা মনোনয়ন নিশ্চিত করার পর এবং হিলারি মনোনয়ন প্রতিযোগিতা থেকে সরে দাড়ানোর পর এই প্রথমবারের মতো এক সঙ্গে সমাবেশ করলেন তারা। তবে নিউ ইয়র্কের সিনেটর হিলারি সম্পর্কে বেশ সতর্কতার সঙ্গে মন্তব্য করলেন ইলিনয়সের সিনেটর ওবামা। তিনি বলেন, "আমরা দুজন একসঙ্গে ইতিহাস গড়েছি।" নভেম্বরের নির্বাচনে জন ম্যাককেইনকে হারাতে পারলে ওবামা হবেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। অন্যদিকে মনোনয়ন প্রতিযোগিতায় জিতে প্রেসিডেন্ট হতে পারলে হিলারি হতেন দেশের প্রথম নারী প্রেসিডেন্ট। ওবামা বলেন, "জাতির ইতিহাসের প্রথম থেকে যে প্রতিবন্ধকতা ছিল আমরা তা দূর করতে পেরেছি।" হিলারি তার সঙ্গে কতটা হাড্ডাহাড্ডি লড়াই করেছেন তা বোঝাতে তিনি উল্লেখ করেন, এই নিউ হাম্পাশায়ারেই গত ৮ জানুয়ারি মনোনয়ন প্রতিযোগিতার নির্বাচনে তারা দুজনেই ১০৭টি করে প্রতিনিধি ভোট পেয়েছিলেন। ওবামা বলেন, "আমারিকার পরিবর্তন প্রশ্নে সেই ১০৭ ও ১০৭ কে যোগ করে আমরা আজ ২১৪ বানিয়ে নিলাম।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৩০ ঘ.