২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দামানে ভূমিকম্প, সুনামির সতর্কতা নেই

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসেস একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 07:01 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

নয়াদিল্লি, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেশন সার্ভিসেস একথা জানিয়েছে। তবে ওই ভূমিকম্পের কারণে সুনামির সতর্কতা জারি করা হয়নি কিংবা কোন য়তি ও প্রাণহানিরও খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি। সংস্থাটির কর্মকর্তা শ্রীনিবাস কুমার জানান, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার এবং এর কেন্দ্র ছিল আন্দামান দ্বীপপুঞ্জে। তিনি বলেন, "আমরা সুনামির কোন লণ পাইনি আর এর মাত্রা ৬ দশমিক ৩ ছিল বলেই লোকজন সরিয়ে নেয়ারও দরকার নেই। আমরা পরিস্থিতি পর্যবেণ করছি।" ভারতের পূর্ব উপকূল থেকে ১ হাজার দুইশ' কিলোমিটার (৭৫০ মাইল) দূরে এই দ্বীপপূঞ্জটি অবস্থিত। ইউ এস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা ছিল ৬ দশমিক ৭। গ্রিনিচ সময় সকাল ১১ টা ৪০ মিনিটে এটি হয়। এর কেন্দ্র ছিল আন্দামান দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ার থেকে ৭১ মাইল (১১৪ কিলোমিটার) দূরে এবং সমুদ্রের ১২ দশমিক ৭ মাইল (৩৫ কিলোমিটার) গভীরে। ইউএসজিএস আরও জানায়, পরে গ্রিনিচ সময় দুুপুর ১টা ৭ মিনিটে আগের ভূমিকম্পটির কেন্দ্রের কাছেই সমুদ্রের তলদেশে একটি পরাঘাত সৃষ্টি হয়। পরাঘাতটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং তার কেন্দ্র ছিল সমুদ্রের ৩০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের সময় পোর্ট ব্লেয়ারের হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসে এবং সব টেলিফোন সংযোগ অচল হয়ে পড়ে বলে কর্মকর্তা এবং স্থানীয় অধিবাসীরা জানিয়েছেন। দ্বীপটির বাসিন্দা কুমার অবিনাশ বলেন, "আমার দপ্তরের সবকিছু কাঁপতে শুরু করে এবং আমরা যত দ্রুত সম্ভব দৌড়ে বেরিয়ে আসি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এএমটি/১২৪৮ঘ.