২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটারদের বিপুল অংশগ্রহণ পশ্চিমা সমালোচনার মুখে ছাই : জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটাদের বিপুল অংশগ্রহণ দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র হেরাল্ড। পত্রিকাটি শনিবার লিখেছে নির্বাচনে ভোটারদের রেকর্ড সংখ্যক অংশগ্রহণই পশ্চিমা বিশ্বের সমালোচনার জবাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2008, 06:17 AM

Updated : 26 Aug 2022, 02:03 PM

হারারে, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জিম্বাবুয়ের দ্বিতীয় দফা নির্বাচনে ভোটাদের বিপুল অংশগ্রহণ দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র হেরাল্ড। পত্রিকাটি শনিবার লিখেছে নির্বাচনে ভোটারদের রেকর্ড সংখ্যক অংশগ্রহণই পশ্চিমা বিশ্বের সমালোচনার জবাব। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন চালিয়ে যাওয়ায় আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের দেশগুলোতে সমালোচনার ঝড় বয়ে যায়। দেশটির বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই এবং পশ্চিমা বিশ্ব ওই নির্বাচনকে অবৈধ বলে দাবি করেছে। ওদিকে, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো দাবি করেছে জিম্বাবুয়ের অনেক নাগরিকই নির্বাচনকে প্রত্যাখান করেছেন। এছাড়াও তারা প্রত্যদর্শীর উদ্বৃতি দিয়ে জানায় সরকারি আধাসামরিক বাহিনী জনগণকে মুগাবের জন্য ভোট দিতে বাধ্য করেছে। অন্যদিকে, হেরাল্ড এ অভিযোগের বিরোধিতা করে জানায়, "ভোটকেন্দ্রগুলো থেকে পাওয়া প্রাথমিক প্রতিবেদন এটাই নির্দেশ করে যে জিম্বাবুয়ের নির্বাচনে এটাই ভোটারদের সর্বোচ্চ অংশগ্রহণ এবং যারা এ নির্বাচনকে 'মুগাবের নির্বাচন' বলে সমালোচনা করছে এটা তাদের মুখে ছাই দিয়েছে।" এছাড়াও সংবাদপত্রটি জিম্বাবুয়ের নির্বাচন কমিশনের উদ্বৃতি দিয়ে জানায়, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেইসঙ্গে আরও জানায়, ভোট গণনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে শনিবার থেকেই ফলাফল ঘোষণা শুরু হবে। মার্চে মাসে অনুিষ্ঠত প্রথম দফা নির্বাচনে বিরোধী দলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই জয় লাভ করলে তার একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার ধূয়া তুলে মুগাবে দ্বিতীয় দফা নির্বাচনের ঘোষণা দেন। এর আগে রোববার বিরোধী দল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' এর নেতা মরগান স্যাঙ্গেরাই তার নেতা কর্মীদেরকে মুগাবের জানু-পিএফ দলের কর্মীরা ভয় দেখাচ্ছে এবং হামলা করছে অভিযোগ করে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করে নেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১০ ঘ.