ওয়াশিংটন, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের যে কোনো নাগরিকই চাইলে নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখতে পারবেন। দেশটির সর্বোচ্চ আদালত বৃহষ্পতিবার এ ঐতিহাসিক রায় দিয়েছে। যুক্তরাষ্ট্রে সবাইকে আগ্নেয়াস্ত্র রাখার অধিকার দেওয়া প্রথম রায় এটি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ গ্র"পসহ বিভিন্ন গ্র"প এ রায়ের নিন্দা জানিয়েছে। বেসামরিক ব্যক্তির কাছে আগ্নেয়াস্ত্র থাকার হারের বিবেচনায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে বলে ধারণা করা হয়। (আরও তথ্যসহ)
এ রায়ের ফলে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ দেশের বিভিন্ন স্থানে বিদ্যমান কঠোর আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইনগুলো কার্যকারিতা হারাবে। তবে স্কুল ও অফিসসহ কিছু কিছু ক্ষেত্রে আগ্নেয়াস্ত্র বহনে নিষেধাজ্ঞা বজায় থাকবে।
এই রায়ের মধ্য দিয়ে গত ৭০ বছরের মধ্যে এই প্রথম মার্কিন সংবিধানের দ্বিতীয় সংশোধনী-তে থাকা আগ্নেয়াস্ত্র বিষয়ক আইনের ব্যাখ্যায় হাত দিল আদালত। ওই সংশোধনীতে আগ্নেয়াস্ত্র রাখার অধিকারের বিষয়টিকে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা রাজ্য মিলিশিয়া বাহিনীর মতো রাষ্ট্রীয় সেবাকাজে জড়িত থাকার সঙ্গে সম্পৃক্ত করা হয়েছিল বলে যে ব্যাখ্যা প্রচলিত রয়েছে, তা নাকচ করে দিয়েছে এ রায়।
মার্কিন সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ৫-৪ ভোটে বৃহষ্পতিবার এ রায় দেওয়া হয়।
রায়ের পক্ষে মত দেওয়া বিচারপতি অ্যান্টোনিন স্ক্যালিয়া বলেছেন, দ্বিতীয় সংশোধনীতে মিলিশিয়া সার্ভিসের সঙ্গে সম্পৃক্ত না করেই বাড়িতে আত্মরক্ষার মতো প্রথাগত বৈধ ব্যবহারের জন্য নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার অধিকার রক্ষা করেছে। তবে এ অধিকারেরও সীমা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী জন ম্যাককেইন এবং ন্যাশনাল রাইফেল এসোসিয়েশনের ওয়েন লা পিয়েরে এ রায়ের প্রশংসা করেছেন।
জন ম্যাককেইন তার প্রতিক্রিয়ায় বলেন, "আমেরিকানরা তিক্ততা থেকেই হাতে বন্দুক তুলে নেয়-অভিজাতদের এমন দৃষ্টিভঙ্গি বদলে আজকের এ রায় ওই সত্যকে স্বীকৃতি দিয়েছে যে, আগ্নেয়াস্ত্র রাখার অধিকার একটি মৌলিক অধিকার, তা পবিত্র এবং বাক-স্বাধীনতা ও জনগণের সমবেত হওয়ার অধিকারের মতোই একটি অধিকার।"
অন্যদিকে, ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী বারাক ওবামা এ বিষয়ে সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
ওবামা বলেন, "আমি সব সময়ই বিশ্বাস করতাম দ্বিতীয় সংশোধনীতে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়ে নাগরিকদের অধিকার রক্ষা করা হয়েছে।"
তিনি আরও বলেন, "কিন্তু একইসঙ্গে আমি মনে করি যে, বিবেচনাবোধের প্রসার ঘটিয়ে এবং কার্যকর নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করে রাস্তাঘাটে বানের মতো ছড়িয়ে পড়া সহিংসতা থেকে বিভিন্ন স
bdnews24