ইসলামাবাদ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে বৃহস্পতিবার অনুষ্ঠিত উপনির্বাচনে বেশির ভাগ আসনে জয়ী হয়েছে সাবেক প্রেসিডেন্ট নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ-(নওয়াজ) বা পিএমএল-এন। দলটি জাতীয় পরিষদের ৫টি আসনের মধ্যে ৩টি এবং প্রাদেশিক পরিষদের ২৩টি আসনের মধ্যে ৮টি আসনে জয়ী হয়েছে।
গত সপ্তাহে সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞায় নওয়াজকে উপনির্বাচনে দাঁড়ানোর অযোগ্য ঘোষণা করার পরও তার দল নির্বাচনে ভালো ফল করেছে। তবে উপনির্বাচনের এই ফল ১৮ ফেব্র"য়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ওপর কোনো প্রভাব ফেলবে না।
নির্বাচনে সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো'র পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পিপিপি জাতীয় পরিষদের ৩৪২টি আসনের মধ্যে ১২৩টি আসন লাভ করে এবং নওয়াজের দল এমএল-এন ৯১ টি আসন পেয়ে দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ স্থান অধিকার করে।
ওদিকে, বৃহস্পতিবারের উপনির্বাচনে পিপিপি জাতীয় পরিষদের ২টি এবং প্রাদেশিক পরিষদের ৭টি আসনে জয়ী হয়েছে। এছাড়া, প্রাদেশিক পরিষদের বাকী আসনে স্থানীয় ছোট দল এবং স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
ওদিকে, পাঞ্জাব প্রদেশের প্রাদেশিক প্রধান হিসেবে জয়ী হয়েছেন নওয়াজ শরীফের ভাই শাহবাজ শরীফ। ফেব্র"য়ারির নির্বচনের পর নওয়াজের দল পিপিপি'র সঙ্গে জোট গঠন করে। তবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ যে সব বিচারকদের বরখাস্ত করেছিলিন তাদের পুনর্বহাল নিয়ে পিপিপি'র সঙ্গে মতানৈক্যের সৃষ্টি হয়েছে এবং এমএল-এন যেকোন সময় জোট থেকে বের হয়ে আসার ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৩৪৭ ঘ.
bdnews24