২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে বোমা হামলায় ৪০ জন নিহত

ইরাকে বৃহস্পতিবার পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও শাতধিক আহত হয়েছে। ইরাকি ও মার্কিন বাহিনী এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 02:02 PM

বাগদাদ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকে বৃহস্পতিবার পৃথক দুটি বোমা হামলায় কমপক্ষে ৪০ জন নিহত ও শাতধিক আহত হয়েছে। ইরাকি ও মার্কিন বাহিনী এ খবর জানিয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে নিরাপত্তার দায়িত্ব মার্কিন বাহিনী ইরাকি বাহিনীর হাতে তুলে দেওয়র একদিন পরই একটি উপজাতীয় কাউন্সিলের বৈঠকে বোমা হামলায় ২০ জন নিহত হল। মার্কিন বাহিনী জানিয়েছে, আনবারের বিস্ফোরণে হতাহতের মধ্যে মার্কিন সেনাও রয়েছে। তবে তারা বিস্তারিত কিছু জানায়নি। এছাড়া উত্তরাঞ্চলীয় মসুল শহরে নেয়নাহ প্রদেশের গর্ভনর কার্যালয়ের কাছে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে ১৮ জন নিহত ও ৬২ জন আহত হয়েছে। নেয়নাহ প্রদেশের গর্ভনর দুরাইদ কাসমুলা তার কার্যালয়ে থেকে বেরিয়ে পাশে একটি রকেট হামলার ক্ষয়ক্ষতি দেখতে যাওয়ার সময়ই এই গাড়ি বোমাটি বিস্ফোরিত হয়। তবে গভর্নর অক্ষত আছেন জানিয়েছে পুলিশ। কর্মকর্তারা মনে করছেন এটি একটি আত্মঘাতী হামলা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১২০ ঘ.