২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েল থেকে সারকোজির বিদায়লগ্নে আতঙ্ক

ইসরায়েলে তিনদিনের সফর শেষে বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিদায়লগ্নে মঙ্গলবার হঠাৎ এক ইসরায়েলি সেনার নিজেকে গুলি করার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। গুলির শব্দে দেহরীরা সঙ্গে সঙ্গে বিমানে অবস্থানরত সারকোজি ও তার স্ত্রীর কাছে ছুটে যায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান ইসরায়েলি নেতারাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2008, 04:09 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

তেল আবিব, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইসরায়েলে তিনদিনের সফর শেষে বিমানবন্দরে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির বিদায়লগ্নে মঙ্গলবার হঠাৎ এক ইসরায়েলি সেনার নিজেকে গুলি করার ঘটনায় আতঙ্ক দেখা দেয়। গুলির শব্দে দেহরীরা সঙ্গে সঙ্গে বিমানে অবস্থানরত সারকোজি ও তার স্ত্রীর কাছে ছুটে যায়। নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটে যান ইসরায়েলি নেতারাও। তবে এতে সারকোজির কোনোও তি হয়নি। ইসরায়েলের বেতার এ খবর জানিয়েছে। টেলিভিশন চিত্রে দেহরীদের বিমানের দিকে ছুটে যেতে দেখা গেছে। অন্য নিরাপত্তাকর্মীদের দেখা গেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টকে ঘিরে ধরে হুড়োহুড়ি করে তাকে তার গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। তবে আর তেমন কোনও ঘটনা সেখানে ঘটে নি। বিমান নিরাপদেই গন্তব্যে রওনা হয়। ইসরায়েলি বেতার বলেছে, যে সেনা নিজেকে গুলি করেছে সে সারকোজির বিমানের মাত্র ১০০ থেকে ২০০ মিটার দূরে ছিল। গুলি করার এ দৃশ্য দেখে দুই নারী সেনা ঘটনাস্থলেই মুর্ছা যায়। তারা এখন চিকিৎসাধীন রয়েছে। ইসরায়েলের এক চিকিৎসাকর্মী জাকা জানান, ওই সেনা দৃশ্যত আত্মহত্যা করেছে। তবে বিবিসি বলেছে, এটি আত্মহত্যা নাকি দুর্ঘটনা সেটি ষ্পষ্ট নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৩৫ঘ.