ইসলামাবাদ, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জাতীয় পরিষদের একটি আসনের উপনির্বাচনে অযোগ্য ঘোষণায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের হাত রয়েছে বলে মঙ্গলবার অভিযোগ করেছে তার দল পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন)।
ওদিকে, পিপিপি নেতৃত্বাধীন সরকার বলেছে, লাহোরের উচ্চ আদালতের দেওয়া ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা।
এর আগে সোমবার তাকে উপনির্বাচনে প্রার্থিতার অযোগ্য ঘোষণা করে লাহোরের উচ্চ আদালত।
১৯৯৯ সালে তৎকালীন সেনাপ্রধান পারভেজ মুশাররফের বিমান ছিনতাইয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে গত ফেব্র"য়ারিতে নওয়াজের সাধারণ নির্বাচনে দাঁড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু পরে উপ-নির্বাচনে প্রার্থিতার বিষয়ে তাকে সুযোগ দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নির্বাচন কমিশন। কমিশনের ওই সিদ্ধান্তকে বাতিল করে সোমবার আবারও তাকে অযোগ্য ঘোষণা করে লাহোরের ওই আদালত। বৃহস্পতিবার এই নির্বাচন হওয়ার কথা রয়েছে।
নওয়াজের নেতৃত্বাধীন পিএমএল-এন এর মুখপাত্র আহসান ইকবাল বলেছেন, "এটা আগের মতোই মুশাররফের লেখা নথি।"
তিনি আরও বলেন, "এতে করে স্বাধীন বিচার বিভাগ পুনর্প্রতিষ্ঠার আন্দোলন এবং মুশাররফকে অপসারণের যৌক্তিকতা নতুন করে প্রমাণিত হল।"
উপনির্বাচনে প্রার্থিতার সুযোগ না দিয়ে নওয়াজ শরীফের পার্লামেন্টে আসা ঠেকানোর এ ঘটনায় পিপিপি সরকারের সঙ্গে নওয়াজের দলের সম্পর্কে নতুন করে টানাপোড়েন শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে সরকার গঠনের মাত্র ছয় সপ্তাহের মাথায় বিচারকদের পুনর্বহালের ইস্যুকে কেন্দ্র করে মন্ত্রিসভা থেকে বেরিয়ে যায় নওয়াজের পিএমএল-এন। কিন্তু এরপরও কৌশলগত রাজনৈতিক বিবেচনায় পিপিপি জোট সরকারকে সমর্থন দিয়ে আসছে তারা।
এ প্রসঙ্গে নওয়াজের দলীয় মুখপাত্র আহসান বলেন, "আমাদের ধৈর্য্যও পরীা করে দেখা হচ্ছে ... এই জোট যদি প্রতিশ্র"তি পূরণ না করে তাহলে একে সমর্থন আর সমর্থন দিতে পারি না আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬১০ ঘ.
bdnews24