২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে ইইউ

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরমাণু কর্মসূচি বন্ধ না করার শাস্তিস্বরূপ নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের সবচে বড় ব্যাংকের সম্পদ জব্দ করার পদপে নেওয়া হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 03:47 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ব্রাসেলস, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সোমবার একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পরমাণু কর্মসূচি বন্ধ না করার শাস্তিস্বরূপ নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের সবচে বড় ব্যাংকের সম্পদ জব্দ করার পদপে নেওয়া হচ্ছে। তবে এই পদপে সত্ত্বেও ইরানকে দেওয়া অর্থনৈতিক সুযোগ-সুবিধার আন্তর্জাতিক প্যাকেজ প্রস্তাব নিয়ে সম্ভাব্য আলোচনার দ্বার উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে ইইউ। এ মাসের শুরুতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধের বিনিময়ে ওই সুযোগ-সুবিধা দেওয়ার প্যাকেজ প্রস্তাব দিয়েছিলেন ইইউ এর বৈদেশিক নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা। ইইউ এর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেছেন, "ইরানের ব্যবসা-বাণিজ্য এমনকী ব্যক্তিবর্গও নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বে। নিষিদ্ধ ব্যক্তিরা ইইউ এ প্রবেশ করতে পারবেন না।" নিষিদ্ধ ব্যক্তিদের নামের তালিকা ইইউ মঙ্গলবার প্রকাশ করবে বলে জানান ওই কর্মকর্তা। পাশাপাশি ইরানের ব্যাংক মেলি'র সম্পদ জব্দ করা হবে বলেও জানান তিনি। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ছয় বিশ্বশক্তির গৃহীত পদেেপর ভিত্তিতেই এই নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলে জোরগলায় দাবি করেছেন ইইউ'র ওই কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪১ঘ.