২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতা থামলে মুগাবের সঙ্গে আলোচনায় রাজি স্যাঙ্গেরাই

জিম্বাবুয়ের বিরোধীদলীয় (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাই ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সোমবার বলেছেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ হলেই কেবল তিনি প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

রোববার জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় (এমডিসি) নেতা মর্গান স্যাঙ্গেরাই ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর সোমবার বলেছেন, রাজনৈতিক সহিংসতা বন্ধ হলেই কেবল তিনি প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন। দণি আফ্রিকার ৭০২ বেতারে এমডিসি নেতা স্যাঙ্গেরাই বলেন, "জিম্বাবুয়েতে সহিংসতায় তার প্রায় ৯০ জন সমর্থক নিহত হয়েছে।" জিম্বাবুয়ের এই সহিংসতা নিয়ে আফ্রিকার ভেতরে-বাইরেও উদ্বেগ ক্রমেই বাড়ছে। স্যাঙ্গেরাই বলেন, "আমরা জানু-পিএফ পার্টির সঙ্গে আলোচনা করতে প্রস্তুত। কিন্তু সেই আলোচনা হওয়ার আগে নির্দিষ্ট কিছু নীতিমালা মেনে চলা জরুরি। তার মধ্যে অন্যতম পূর্বশর্ত হচ্ছে, জনগণের বিরুদ্ধে সহিংসতা অবশ্যই বন্ধ হতে হবে।" রোববার ২৭ জুনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে স্যাঙ্গেরাই বলেন, মুগাবের জানুপি-এফ পার্টির সমর্থকদের বর্বর হামলার কারণে তার দল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি) এর সমর্থকরা ভোট দিলে জীবনের ঝুঁকির মুখে পড়বে। বর্তমান পরিস্থিতে সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয় জানিয়ে জিম্বাবুয়ের ২৭ জুনের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন স্যাঙ্গেরাই। রোববার তিনি এই ঘোষণা দিয়ে জিম্বাবুয়েতে 'গণহত্যা' বন্ধে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের হস্ত েেপর আহ্বান জানান। রোববার মুগাবেপন্থী যুবদলের কর্মীরা বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ'র (এমডিসি) একটি মিছিল পণ্ড করে দেওয়ার কয়েক ঘন্টা পর স্যাঙ্গেরাই হারারেতে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমরা সিদ্ধান্ত নিয়েছি এই ধরনের সহিংস পরিবেশের মধ্যে এমডিসি নির্বাচনে অংশ নেবে না।" মুগাবেকে মতায় রাখতে এখানে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চলছে জানিয়ে তিনি বলেন, "২৭ জুনের নির্বাচনে জীবনের ঝুঁকি নিয়ে ভোট না দেওয়ার জন্য এমডিসি ভোটারদের প্রতি আহ্বান জানাচ্ছে।" চলতি মাসেই নির্বাচনী প্রচারাভিযানের সময় স্যাঙ্গেরাইকে পাঁচ দফায় গ্রেপ্তার করা হয়। প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ঘোষণা দিয়েছেন, এমডিসিকে কখনও জিম্বাবুয়ের রাষ্ট্রীয় মতায় যেতে দেওয়া হবে না। এমডিসিকে সাবেক ঔপনিবেশিক শক্তি ব্রিটেনের হাতের পুতুল অভিহিত করে মুগাবে জানিয়েছেন, তাদের রুখতে দেশের মুক্তিযোদ্ধারা প্রস্তুত আছেন। তবে এমডিসি অভিযোগ করেছে, গত ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর তাদের ৬০ নেতাকর্মীকে হত্যা করেছে মুগাবের জানু-পিএফ পার্টির কর্মীরা। এছাড়া তাদের অত্যাচারে ঘরবাড়ি ছেড়ে পালাতে হয়েছে প্রায় দুই লাখ এমডিসি কর্মী-সমর্থককে। ২৭ মার্চের বিতর্কিত নির্বাচনের পর ৮ এপ্রিল থেকে নিরাপত্তার কারণে দেশের বাইরে ছিলেন স্যাঙ্গেরাই। দ্বিতীয় দফায় নির্বাচনে অংশ নিতে গত ২৪ মে দেশে ফেরেন তিনি। এর আগে এমডিসি অভিযোগ করে সেনাবাহিনী তাদের নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে। এ কারণে তার দেশে ফেরা প্রথম দফায় বাতিলও করা হয়। এমডিসি অভিযোগ করে আসছে, প্রেসিডেন্ট মুগাবে ও তার দল জানু-পিএফ পার্টি ভোটারদের ভয় দেখিয়ে ভোট আদায়ের চেষ্টা করছে। এমডিসির দাবি, গত ২৯ মার্চের নির্বাচনে তাদের নেতা স্যাঙ্গেরাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন। কিন্তু নির্বাচনের দীর্ঘদিন পর নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী, স্যাঙ্গেরাই পান ৪৭ দশমিক ৯ শতাংশ ভোট এবং মুগাবে পান ৪৩ দশমিক ২ শতাংশ ভোট। কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এখন নির্বাচন থেকে বিরোধীদলীয় নেতার সরে দাঁড়ানোর সিদ্ধান্তে জিম্বাবুয়েতে সৃষ্ট রাজনৈতিক সঙ্কট সামাল দিতে মুগাবের ওপর চাপ সৃষ্টির জন্য স্যাঙ্গেরাই আন্তর্জাতিক স