২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে নারী আত্মঘাতী বোমা হামলায় ১৫ জন নিহত

বাগদাদের উত্তরাঞ্চলে রোববার পুলিশকে ল্য করে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্ততপে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সুত্র একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 03:34 PM

Updated : 26 Aug 2022, 02:01 PM

বাগদাদ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---বাগদাদের উত্তরাঞ্চলে রোববার পুলিশকে ল্য করে এক নারীর আত্মঘাতী বোমা হামলায় অন্ততপে ১৫ জন নিহত এবং ৩৫ জন আহত হয়েছে। ইরাকের পুলিশ ও হাসপাতাল সুত্র একথা জানিয়েছে। দিয়ালা প্রদেশের রাজধানী বাকুবায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও হাসপাতার সূত্র জানিয়েছে, বাকুবার আদালত প্রাঙ্গনের বাইরে এ হামলায় কমপক্সে ১৫ জন নিহত হয়েছে। রয়টার্সের এক চিত্রগ্রাহক জানিয়েছেন, তিনি ১২ টি মৃতদেহ স্থানীয় হাসপাতালে নিয়ে যেতে দেখেছেন। পুলিশ জানিয়েছে, নারী আত্মঘাতী হামলাকারী পায়ে হেঁটে একটি রেস্টুরেন্টের কাছে গিয়ে বোমার বিস্ফোরণ ঘটায়। ওই রেস্টুরেন্টে একদল পুলিশ দুপুরের খাবার খাচ্ছিল। বিস্ফোরণে কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। উল্লেখ্য, দিয়ালা প্রদেশে গত ছয়মাস ধরে বেশ কযেকটি নারী আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। নিরাপত্তা বাহিনী এসব হামলার জন্য আল-কায়েদাকে দায়ী করেছে। নারীরা কখনও কখনও পুরুষের তুলনায় সহজে কড়া নিরাপত্তা এড়িয়ে যেতে পারে বলে আল-কায়েদা তাদের দলে নারীদের অন্তর্ভুক্ত করে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১২৪ঘ.