জেরুজালেম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানে হামলার প্রস্তুতি হিসেবে ইসরায়েল সামরিক মহড়া চালিয়েছে বলে মার্কিন পত্রিকার খবরকে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চাপ বৃদ্ধির কৌশল হিসেবে দেখছে ইসরায়েল। রোববার ইসরায়েলি একটি পত্রিকা লিখেছে, পরামাণু কর্মসূচি বন্ধে ইরানের ওপর চাপ বৃদ্ধি করতে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে এই খবর ছড়িয়েছে।
মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে 'নিউ ইয়র্ক টাইমস' গত শুক্রবার জানায় ইসরায়েল এ মাসে ভূমধ্যসাগরে বড় ধরনের সমরিক মহড়া চালিয়েছে। ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য বোমা হামলার প্রস্তুতি হিসেবেই ইসরায়েল এ মহড়া চালিয়েছে বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা।
ইসরায়েলের অন্যতম প্রধান প্রত্রিকা 'ইয়েদিওথ আহরনোথ' এর সামরিক প্রতিনিধি অ্যালেক্স ফিসম্যান লিখেছেন, "ইরানকে রুখতে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক পদপে যখন ব্যর্থ হচ্ছে তখন তারা ভয় দেখানোর কৌশল নিচ্ছে।"
তিনি লিখেছেন, "পরমাণু কর্মসূচি বন্ধে প্যাকেজ প্রস্তাব নিয়ে ইরান যখন পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনায় আছে, তখনই তাদের ওপর অতিরিক্ত চাপ প্রয়োগ করতে ইসরায়েলের সামরিক মহড়াকে কাজে লগিয়েছে যুক্তরাষ্ট্র।"
পরিচয় প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে 'নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা শুক্রবার জানায়, "জুনের প্রথম সপ্তাহে ইসরায়েলের প্রায় ১০০ টি এফ-১৬ ও এফ-১৫ জঙ্গি বিমান পূর্ব ভূমধ্যসাগর ও গ্রিসে ওই মহড়ায় অংশ নেয়।"
পত্রিকায় বলা হয়েছে, "মহড়ার ধরণ দেখে মনে হচ্ছে, ইসরায়েল দূর-পাল্লার হামলা চালানোর কৌশল আয়ত্ব করার চেষ্টা করছে। আর ইরানের পরমাণু কর্মসূচিকে ইসরায়েল কতটা হুমকি হিসেবে নিয়েছে, এ মহড়া থেকেই তা স্পষ্ট।"
তবে মহড়ার খবরটি নিশ্চিত না করলেও ইসরায়েল জানিয়েছে, ২০০৫ সালের পর থেকে এ ধরণের মহড়ার নিয়মিতই হচ্ছে।
এদিকে, ইরানে সামরিক হামলা চালালে মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হবে বলে পশ্চিমা বিশ্বকে শুক্রবার সতর্ক করে দিয়েছে জাতিসংঘের আন্তর্জার্তিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান মোহামদ এলবারাদি।
আল অ্যারাবিয়া টেলিভিশনকে শুক্রবার এক সাাৎকারে এলবারাদি বলেন, "আমার মতে ইরানে সামরিক হামলার মতো ভয়াবহ আর কিছু হতে পারে না। এতে পুরো মধ্যপ্রাচ্য অগ্নিকুণ্ডে পরিণত হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৩৫ ঘ.
bdnews24