২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওড়িষ্যা ও পশ্চিমবঙ্গে বন্যা পরিস্থিতির আরও অবনতি

ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত দশদিনের বন্যায় সেখানে মারা গেছেন কমপক্ষে ৫০ জন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় ৩০ লাখ মানুষ। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2008, 07:55 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

ভুবনেশ্বর, ভারত, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত দশদিনের বন্যায় সেখানে মারা গেছেন কমপক্ষে ৫০ জন। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বন্যার কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় ৩০ লাখ মানুষ। ওড়িষ্যার কয়েকটি এলাকায় উদ্ধারের অপেক্ষায় গাছে উঠে আশ্রয় নিয়েছেন কয়েক শত লোক। পশ্চিমবঙ্গের মেদিনীপুরে একটি সেতু ভেঙ্গে পড়ায় বেশ কয়েকটি স্থানে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিমান বাহিনী ওড়িষ্যায় হেলিকপ্টার থেকে খাবারভর্তি ব্যাগ ফেলে ত্রাণ তৎপরতা চালাচ্ছে। এসময় সেখানকার বেশকটি এলাকায় কয়েকশত বন্যাদুর্গত মানুষকে গাছে উঠে আশ্রয় নিতে দেখেছেন তারা। জয়নারায়ণ মোহান্তি নামে স্থানীয় স