তেহরান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ অভিযোগ করেছেন, গত মার্চে ইরাক সফরের সময় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। ইরানের রাষ্ট্রীয় বেতার শুক্রবার একথা জানিয়েছে।
বেতার জানায়, শিয়াদের পবিত্র শহর কোম'এ গত বৃহস্পতিবার আধ্যাত্মিক নেতাদের সঙ্গে এক বৈঠকে আহমাদিনেজাদ বলেন, "নির্ভরযোগ্য গোয়েন্দা সূত্র জানিয়েছে, শত্র"রা আপনাদের সেবককে (আহমাদিনেজাদ) অপহরণ ও হত্যার ষড়যন্ত্র করেছিল। তবে আমরা জেনেশুনেই চূড়ান্ত মূহুর্তে সফরসূচিতে পরিবর্তন এনেছিলাম।"
আহমাদিনেজাদ সরাসরি যুক্তরাষ্ট্রের নাম না করলেও ওয়াশিংটনকে নির্দেশ করতে তিনি 'শত্র"' শব্দটি ব্যবহার করেন।
তবে বাগদাদে মার্কিন বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, "প্রেসিডেন্ট আহমাদিনেজাদের ইরাক সফরের সময় তার জীবনের ওপর হুমকি সৃষ্টি করতে পারে এমন কোনো বিষয় আমাদের জানা ছিল না।"
১৯৮০'র দশকে আট বছরব্যাপী যুদ্ধের পর গত মার্চে প্রথমবারের মতো ইরানি প্রেসিডেন্টের ইরাক সফরের সময় শিয়াদের পবিত্র শহর কারবালা ও নাজাফ সফর বাতিল কার হয়। ইরানি প্রেসিডেন্টের কার্যালয় থেকে তখন বলা হয়েছিল, নিরাপত্তার কারণে নাজাফ ও কারবালা সফর বাতিল করা হয়েছে।
আহমাদিনেজাদ বলেন, "সফরসূচি পরিবর্তনের বিষয়টি শত্র"রা যখন জানতে পেরেছিল ততক্ষণে আমরা ইরাক ত্যাগ করেছি। এতে তারা হতাশ হয়েছিল।"
ইরাকি বিদ্রোহিদের অস্ত্র, অর্থ ও প্রশিক্ষণ দিয়ে ইরান সহযোগিত করছে বলে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে আসছে।
যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে সবসময় জ্বালাময়ী বক্তৃতা দিয়ে আসা আহামাদিনেজাদ ইরাক সফরের সময় যুক্তরাষ্ট্রকে ইরাক থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। ইরাকের জাতিগত সংঘাতের জন্য তিনি মার্কিন সেনা উপস্থিতিকে দায়ী করেন।
১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো কুটনৈতিক সম্পর্ক নেই। বিল্পবের পরপরই তেহরানে মার্কিন দূতাবাসের ৫২ কর্মকর্তাকে ৪৪৪ দিন জিম্মি করে রেখেছিল ছাত্ররা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৪৫ ঘ.
bdnews24