২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ন্যাটো সেনাদের একটি গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার ১০ আফগান নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান হুসেইন আন্দিওয়াল একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2008, 09:30 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

কান্দাহার, আফগানিস্তান, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে ন্যাটো সেনাদের একটি গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় শুক্রবার ১০ আফগান নিহত হয়েছে। প্রাদেশিক পুলিশ প্রধান হুসেইন আন্দিওয়াল একথা বলেছেন। তিনি বলেন, "গিরিস্ক জেলায় আত্মঘাতী বোমা হামলাকারীরা বিদেশি বাহিনীর গাড়িবহরের ওপর হামলা চালিয়ে ১০ জনকে হত্যা করেছে। গাড়িবহরের সেনাদের মধ্যে আর কেউ হতাহত হয়েছে কিনা আন্দিওয়াল তা জানেন না বলে জানান। তিনি জানান, বোমা হামলাকারীরা পায়ে হেঁটে এসে হামলা চালায়। এ ঘটনায় ৬ জন আফগান আহতও হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিনশেষে তালেবান ঘাঁটি হেলমান্দে এক সংঘর্ষে নিহত হয়েছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর দুই সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫২৫ঘ.