২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের নির্বাচন নিয়ে নতুন করে উদ্বিগ পর্যবেক্ষকরা

জিম্বাবুয়েতে আগামী সপ্তাহের দ্বিতীয় দফা ভোট গ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন আফ্রিকার পর্যবেক্ষকরা। এ ভোট অবাধ ও সুষ্ঠু হবে না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রীরা। জিম্বাবুয়েতে নির্বাচনপূর্ব সহিংসতা বাড়তে থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব বলে মনে করছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

হারারে, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে আগামী সপ্তাহের দ্বিতীয় দফা ভোট গ্রহণ নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছেন আফ্রিকার পর্যবেক্ষকরা। এ ভোট অবাধ ও সুষ্ঠু হবে না বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন দক্ষিণ আফ্রিকার মন্ত্রীরা। জিম্বাবুয়েতে নির্বাচনপূর্ব সহিংসতা বাড়তে থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচন হওয়া অসম্ভব বলে মনে করছেন তারা। তাঞ্জানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বার্নার্ড মেম্বে এক সংবাদ সম্মেলনে বলেছেন, "নির্বাচন সুষ্ঠু না হওয়ার সব লক্ষণই দেখা যাচ্ছে।" তিনি বলেন, পর্যবেক্ষকরা মানুষজনকে গুলি করে হত্যা করতে দেখেছেন। অপহৃত ৪ রাজনৈতিক কর্মীরা মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছে বিরোধীদল। রাজধানী হারারের কাছে তাদের মৃতদেহ পাওয়া যায়। আরও দুজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এ সমস্ত ঘটনার পেছনে প্রেসিডেন্ট মুগাবের সমর্থকদের হাত আছে বলে অভিযোগ করেছেন বিরোধীদল এমডিসি'র এক মুখপাত্র। সাউদার্ন আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি) ২৭ জুনে জিম্বাবুয়ের ২য় দফা নির্বাচন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠাচ্ছে। মেম্বে বলেন, জিম্বাবুয়েতে ইতোমধ্যেই পর্যবেক্ষণ মিশনে থাকা ২১১ জন পর্যবেক্ষকের কাছ থেকে পাওয়া প্রমাণের ভিত্তিতেই সেখানকার নির্বাচনের পরিবেশ সম্পর্কে ওই মূল্যায়ন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১৪৩ঘ.