২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ ইরাকে শিয়া জঙ্গি-বিরোধী অভিযান শুরু

ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর আমারায় শিয়া জঙ্গিদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। দেশে আইন-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ এই অভিযান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 02:00 PM

আমারা, ইরাক, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর আমারায় শিয়া জঙ্গিদের বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে অভিযান শুরু করেছে ইরাকি বাহিনী। দেশে আইন-শৃংঙ্খলা ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ এই অভিযান। অভিযানের নেতৃত্বদানকারী মেজর জেনারেল তারিক আব্দুল ওয়াহাব রয়টার্সকে বলেন, "আজ সকাল থেকেই অভিযান শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে কয়েকজন জঙ্গিকে আটক করেছি। তবে তাদের পরিচয় জানানো সম্ভব হচ্ছে না। অভিযান ভালভাবেই চলছে।" আড়াই লাখ মানুষের শহর আমারা মার্কিন বিরোধী শিয়া আধ্যাত্মিক নেতা মুকতাদা আল সদরের মাহদি আর্মির শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে মার্কিন বাহিনীর সহযোগিতা নিয়ে পুলিশ বাড়িবাড়ি তল্লাশি চালাচ্ছে। এ সময় সশস্ত্র যান রাস্তাগুলো বন্ধ করে রাখছে। পুলিশের দুটি উর্ধ্বতন সূত্র এবং মাইসান প্রাদেশিক সরকারের একটি সূত্র জানিয়েছে, আটককৃতদের মধ্যে আছেন, শহরের মেয়র রাফিয়া আব্দুল জব্বার ও নগর পরিষদের একজন সদস্য। তবে এই অভিযানে নিরাপত্তাকর্মীদের এখনও পর্যন্ত কোনো প্রতিরোধের মুখোমুখি হতে হয়নি। এলাকাবাসী জানিয়েছে, তারা একটি গুলিরও শব্দ শুনতে পায়নি। সদর তার যোদ্ধাদের নিরাপত্তাবাহিনীকে প্রতিরোধ না করার নির্দেশ দিয়েছেন। বাগদাদের একটি বাজারে মঙ্গলবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জন নিহত ও ৭৫ জন আহত হয়। গত কয়েক মাসের মধ্যে ইরাকি রাজধানীতে এটি সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। বোমাটির বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যায় পার্শ্ববর্তী প্রায় ২০টি দোকানে আগুন লেগে যায়। বিস্ফোরণস্থলের পাশের একটি বহুতল ভবন এতে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়। রাস্তায় থাকা অন্যান্য যানবাহনও এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার ঘটনায় দুর্বৃত্ত একটি শিয়া মিলিশিয়া গ্র"পকে দায়ি করেছে যুক্তরাষ্ট্র। ইরাকে সা