২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লাদেনকে 'শহীদ' হওয়ার সুযোগ দেওয়া ঠিক হবে না : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা বুধবার বলেছেন, ওসামা বিন লাদেনকে যদি জীবিত আটক করা যায় তাহলে যুক্তরাষ্ট্রের উচিৎ হবে তাকে এমনভাবে বিচারের আওতায় নিয়ে আসা যাতে করে এ আল কায়েদা নেতা 'শহীদের মর্যাদা' লাভের সুযোগ না পান। একইসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় বুশ এবং রিপাবলিকান নেতা জন ম্যাককেইনের নীতি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2008, 10:54 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

ওয়াশিংটন, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী বারাক ওবামা বুধবার বলেছেন, ওসামা বিন লাদেনকে যদি জীবিত আটক করা যায় তাহলে যুক্তরাষ্ট্রের উচিৎ হবে তাকে এমনভাবে বিচারের আওতায় নিয়ে আসা যাতে করে এ আল কায়েদা নেতা 'শহীদের মর্যাদা' লাভের সুযোগ না পান। একইসঙ্গে সন্ত্রাসবাদ মোকাবেলায় বুশ এবং রিপাবলিকান নেতা জন ম্যাককেইনের নীতি ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সন্ত্রাসবাদ মোকাবেলা এবং বিদেশনীতিতে তাকে অযোগ্য বলে ম্যাককেইন শিবিরের চালানো প্রচারণার জবাব দিয়ে ওবামা বুধবারের এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে তিনি তার বিদেশনীতি উপদেষ্টাদের সঙ্গে এক বৈঠক করেন। নভেম্বরের নির্বাচনী প্রচারিভাযান আরও জোরদার করতে ওবামা স