২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যা

চীনের দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যেই প্লাবিত হয়েছে প্রায় ৯,০০০ বর্গ কিলোমিটার এলাকা। বন্যার কবলে পড়ে সেখানে এ পর্যন্ত ১৭১ জন নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া বুধবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2008, 08:06 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

হেকু, চীন, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনের দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যা শুরু হয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে ইতোমধ্যেই প্লাবিত হয়েছে প্রায় ৯,০০০ বর্গ কিলোমিটার এলাকা। বন্যার কবলে পড়ে সেখানে এ পর্যন্ত ১৭১ জন নিহত হয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন কয়েক লাখ মানুষ। দেশটির সরকারি বার্তাসংস্থা সিনহুয়া বুধবার একথা জানিয়েছে। উদ্ধারকাজ জোরদার করতে এবং পাহাড়ি নদীর পানি উপচেপড়ে পরিস্থিতির অবনতি ঠেকাতে সেখানকার বাঁধগুলো মেরামত আর উঁচু করার কাজে শত শত কর্মী নিয়োগ করেছে চীন। আবহাওয়াবিদরা বলছেন আগামী দিনগুলোতে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। সিনহুয়া জানায়, এবারের বন্যা মৌসুমের শুরু থেকে এযাবৎ দক্ষিণের পার্বত্য এলাকা এবং শিল্পনগরী গুয়াংডংয়ে কমপক্ষে ১৭১ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ৫২ জন। প্রায় ৭৫০ জন সরকারি কর্মচারী এবং পুলিশ সদস্যকে ওই অঞ্চলে উদ্ধারকাজে পাঠানো হয়েছে। বাঁধ ভেপ্লোবিত হওয়ার হুমকির মুখে থাকা দক্ষিণ গুয়াংঝি অঞ্চলের ছয়টি বিশেষ এলাকায় ওই উদ্ধারকাজ চালানো হচ্ছে। ১১ দিন আগে প্রবল বৃষ্টিপাত ও বন্যার প্রকোপ বেড়ে যেতে শুরু করলে দক্ষিণ চীনের নয়টি প্রদেশ ও অঞ্চল থেকে ১৬ লাখ ৬০ হাজার মানুষ আবাসস্থল ত্রাগ করতে বাধ্য হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৩০ ঘ.