বাগদাদ, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - বাগদাদের একটি বাজার এলাকায় মঙ্গলবার শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৬৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৭৫ জন। গত কয়েক মাসের মধ্যে ইরাকি রাজধানীতে এটি এ ধরনের সবচেয়ে মারাত্মক হামলার ঘটনা। পুলিশ একথা জানিয়েছে।
বাগদাদের উত্তপশ্চিমাঞ্চলে শিয়া অধ্যুষিত আল হুররিয়া'র বাজার এলাকার প্রধান সড়কে থামিয়ে রাখা মিনিবাস, ট্যাক্সির পাশে একটি পিকআপের মধ্যে বোমাটি পাতা ছিল বলে জানিয়েছে পুলিশ।
বোমাটির বিস্ফোরণে পুরো এলাকা ধোঁয়চ্ছন্ন হয়ে যায় পার্শ্ববর্তী প্রায় ২০টি দোকানে আগুন লেগে যায়। বিস্ফোরণস্থলের পাশের একটি বহুতল ভবন এতে প্রায় পুরোপুরি বিধ্বস্ত হয়ে যায়। রাস্তায় থাকা অন্যান্য যানবাহনও এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়।
ব্যস্ত বাজারটিতে সেসময় কেনাকাটায় ঘরমুখী মানুষ। পুলিশ জানায় এতে ৫ নারী ও ৪ শিশুসহ কমপক্ষে ৬৩ জন নিহত এবং ৭৫ জন আহত হয়।
হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। মার্কিন বাহিনী এ হামলার জন্য একটি 'বিশেষ গ্র"প'কে দায়ি করেছে। তাদের অভিযোগ, ইরান ওই গ্র"পকে সমর্থন দিচ্ছে। সুন্নি আরবদের বিরুদ্ধে শিয়া সহিংসতা উস্কে দিতেই এ হামলা চালানো হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫২৮ ঘ.
bdnews24