গাজা, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজায় বৃহস্পতিবার থেকে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিনি গেরিলা দল হামাস। মিসরের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতির সঙ্গে সংশ্লিষ্ট এক ফিলিস্তিনি কর্মকর্তা মঙ্গলবার একথা জানিয়েছেন। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ফিলিস্তিনের ওই কর্মকর্তা বলেন, "যুদ্ধবিরতিতে দুই পক্ষই রাজি হয়েছে। আসছে বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই তা শুরু হবে।"
তবে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, এই যুদ্ধবিরতি সম্পর্কে তিনি কিছু জানেন না। এছাড়া, হামাসের পক্ষ থেকেও এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
ফিলিস্তিন কর্মকর্তা জানান, মঙ্গলবার গাজা উপত্যকয়ায় ইসরায়েলি হামলায় ছয়জন নিহত হওয়ার পরও দু'পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
সা
bdnews24