২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফগানিস্তানে লড়াইয়ের আশঙ্কায় পালাচ্ছে মানুষ

দক্ষিণ আফগানিস্তানে বিদেশি ও আফগান বাহিনীর তালেবান বিরোধী দমনাভিযানের প্রস্তুতিতে লড়াইয়ের আশঙ্কায় পালাচ্ছে মানুষ। ওই অঞ্চলে ইতোমধ্যেই বেশ কয়েকটি গ্রাম তালেবানদের দখলে চলে গেছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 12:17 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

কান্দাহার, আফগানিস্তান, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- দক্ষিণ আফগানিস্তানে বিদেশি ও আফগান বাহিনীর তালেবান বিরোধী দমনাভিযানের প্রস্তুতিতে লড়াইয়ের আশঙ্কায় পালাচ্ছে মানুষ। ওই অঞ্চলে ইতোমধ্যেই বেশ কয়েকটি গ্রাম তালেবানদের দখলে চলে গেছে। কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। আঘান্দব জেলায় সোমবার প্রায় ৬শ' তালেবান জঙ্গি কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে। আঘান্দব থেকে আসা এক ট্যাক্সি ড্রাইভার মঙ্গলবার কান্দাহারে এক সাংবাদিককে জানান, ওই এলাকায় শ'শ' স্বয়ংক্রিয় অস্ত্রধারী তালেবান রয়েছে। তারা কয়েকটি ব্রিজ উড়িয়ে দিয়েছে এবং সব জায়গায় মাইন পুঁতে রাখছে। কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান আহমেদ ওয়ালি কারজাই বলেছেন, আরঘান্দব জেলায় অবস্থান নিয়েছে প্রায় ৬শ' তালেবান। তবে ওয়ালি বলেন, তাদের মধ্যে কান্দাহারের জেল ভেঙে পালানো ৪০০ জঙ্গি আছে কিনা সে ব্যাপারে তিনি কিছু জানেন না। আঘান্দব জেলার অবস্থান কান্দাহার থেকে ১২ মাইল উত্তরে। ন্যাটো ও আফগান বাহিনী জঙ্গিদের তাড়াতে ওই এলাকা সিল করে দেওয়ার জন্য সেনা মোতায়েন করেছে। আলঘান্দব জেলায় প্রায় ১৫০,০০০ লোকের বাস। পলায়নপর গ্রামবাসীরা বলছে, ন্যাটো সেনারা লোকজনদের ওই জেলা থেকে সরে যাওয়ার জন্য লিফলেট ছড়াচ্ছে। প্রতিরক্ষামন্ত্রণালয় জানিয়েছে, অভিযান শুরুর আগে কয়েকশ সেনাকে কাবুল থেকে কান্দাহারে পাঠানো হবে। এতে মাঠ পর্যায়ে আফগান বাহিনীর সদস্যসংখ্যা দাঁড়াবে কয়েক হাজারে। কান্দাহারের প্রাদেশিক পরিষদের সদস্য হাজি আঘা লালাই বলেছেন, এ পর্যন্ত ৩০০ পরিবার এলাকা ছেড়ে চলে গেছে। আরও অনেক পরিবারই চলে যাচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৩ঘ.