২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাবে ইরান

পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থানের মুখে ইরান আবারও জানিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2008, 10:31 AM

Updated : 26 Aug 2022, 02:00 PM

তেহরান, ১৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পশ্চিমা বিশ্বের কঠোর অবস্থানের মুখে ইরান আবারও জানিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইরনা একথা জানিয়েছে। ইইউ এর শীর্ষ কূটনীতিক শনিবার পরমাণু কর্মসূচি বন্ধে ইরানকে রাজি করানোর চেষ্টায় তেহরানকে অর্থনৈতিক সুযোগ-সুবিধার একটি প্যাকেজ প্রস্তাব দিয়েছেন। পশ্চিমা বিশ্বের আশঙ্কা ইরান বেসামরিক পরমাণু কর্মসূচির আড়ালে পরমাণু বোমা বানানোর চেষ্টা করছে। এ আশঙ্কা থেকেই ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে একাট্টা হচ্ছে বিশ্ব স