২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তিচুক্তিতে বিলম্বের আভাস দিলেন ওলমার্ট

"জেরুজালেমের মর্যাদা প্রশ্নে এ বছরের শেষ নাগাদ কোনোও চুক্তিতে পৌঁছা কঠিন"---- এ কথার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তিতে বিলম্বের আভাস দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে এ বছরের মধ্যেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি স্বাক্ষরের আশা ক্ষুন্ন হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

জেরুজালেম, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- "জেরুজালেমের মর্যাদা প্রশ্নে এ বছরের শেষ নাগাদ কোনোও চুক্তিতে পৌঁছা কঠিন"---- এ কথার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য শান্তিচুক্তিতে বিলম্বের আভাস দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। এতে করে এ বছরের মধ্যেই প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি স্বাক্ষরের আশা ক্ষুন্ন হল। ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরের বিষয়টিতে আগ্রগতির চেষ্টায় মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইসের ছয়দিনের সফর তেমন ফলপ্রসূ হয়নি। অধিকৃত ফিলিস্তিনি ভূখন্ডে ইসরায়েলের ইহুদি বসতি নির্মাণ এবং ওলমার্টের বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারির কারণে জানুয়ারিতে প্রেসিডেন্সির মেয়াদ শেষের আগে বুশের মধ্যপ্রাচ্য শান্তিচুক্তি স্বাক্ষরের চেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে। ওলমার্টের মুখপাত্র মার্ক রেগেভ বলেছেন, "বুশের মেয়াদ শেষের আগেই ফিলিস্তিনিদের সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ব্যাপারে চুক্তি করাটা এখনও সবার লক্ষ্য।" কিন্তু রেগেভ বলেন, "ওলমার্টের বিশ্বাস, এ বছরের শেষ নাগাদ স্পর্শকাতর জেরুজালেমের মর্যাদা প্রশ্নে কোনোও চুক্তিতে পৌঁছা কঠিন।" তিনি বলেন, "একটি কর্মকাঠামোয় দুপক্ষ সম্মত হতে পারে। আর তা হচ্ছে, কিভাবে সামনে এগুতে হবে সেই পদ্ধতির ব্যাপারে। কাজেই জেরুজালেমের কথা আসবে। কিন্তু তা হবে এ বিষয়ে কিভাবে সামনে অগ্রসর হওয়া যায় তা নিয়ে।" রেগেভ বলেন, "জেরুজালেম প্রসঙ্গটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নস্যাৎ করুক তা আমরা চাই না। কিন্তু এ ইস্যুটিই আলোচনায় সবচে কণ্টকাকীর্ণ ইস্যু।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৩৭ ঘ.