২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নির্বাচনে ইন্টারনেটের ব্যবহার দ্বিগুণ হয়েছে

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্টারনেট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের খোঁজ খবর রাখার জন্য প্রায় অর্ধেক মার্কিনিই ওয়েব এবং অন্যান্য নতুন মাধ্যম ব্যবহার করছেন। রোববার প্রকাশিত এক জরিপে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 12:28 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

ওয়াশিংটন, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ইন্টারনেট। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের খোঁজ খবর রাখার জন্য প্রায় অর্ধেক মার্কিনিই ওয়েব এবং অন্যান্য নতুন মাধ্যম ব্যবহার করছেন। রোববার প্রকাশিত এক জরিপে একথা বলা হয়েছে। 'পিউ ইন্টারনেট এন্ড আমেরিকান লাইফ প্রজেক্ট' পরিচালিত ওই জরিপের ফলে জানানো হয়, প্রাপ্তবয়ষ্ক ১৭ ভাগ মার্কিনি প্রতিদিন রাজনৈতিক ওয়েবসাইটগুলো ঘাঁটেন, প্রচারাভিযান ই-মেইল এবং টেক্সট মেসেজগুলো পড়েন এবং অন্যান্য উপায়ে নির্বাচনী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন। ২০০৪ সালে হোয়াইট হাউসের নির্বাচনী দৌড়ের এ পর্যায়ে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকদের এ ধরনের ইন্টারনেট ব্যবহারের এ হার ছিল মাত্র ৮ শতাংশ। জরিপ পরিচালনাকারী সংস্থাটির পরিচালক লি রেইনি বলছেন, নভেম্বরের নির্বাচন আরও ঘনিয়ে এলে ইন্টারনেটের ব্যবহার আরও বেড়ে যাবে তিনি মনে করছেন। রেইনি বলেন, "আমরা ইন্টারনেটের বিবর্তন এবং রাজনীতিতে এর ভূমিকার বিষয়টি লক্ষ্য করেছি, এটি চমকে ওঠার মতোই।" জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা এবং তার প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান দলের জন ম্যাককেইনের সমর্থকদের মধ্যে ইন্টারনেট ব্যবহারের হার প্রায় সমান সমান। কিন্তু, ওবামা সর্থকদের প্রায় ৬৫ ভাগ জানিয়েছেন, তারা রাজনীতির হাল-চাল লক্ষ্য রাখতে অনলাইনেইর ওপরই নির্ভর করেন। অন্যদিকে, ম্যাককেইনের সমর্থকদের মধ্যে এ হার ৫৬ ভাগ বা ওবামার সমর্থকদের চেয়ে প্রায় ৯ ভাগ কম। অনলাইন ভিডিও সাইট ইউটিউব এবং ফেসবুক কিংবা মাই স্পেসের মতো সোশাল নেটওয়ার্ক সাইটগুলোও ২০০৮ সালের নির্বাচনী দৌড়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এ জরিপে দেখা গেছে, ৩৫ ভাগ মার্কিনি অনলাইনে রাজনৈতিক ভিডিওচিত্রগুলো দেখেন। নির্বাচনী প্রচারাভিযানের সঙ্গে সম্পৃক্ত থাকার জন্য সোশাল নেটওয়ার্ক সাইট ব্যবহার করেন প্রায় ১০ মার্কিনি। এপ্রিল এবং মে মাসে ২,২৫১ জন প্রাপ্তবয়স্ক মার্কিনির ওপর এ জরিপ চালায় অলাভজনক এ সংস্থাটি। এ জরিপের ফলাফলে ভুলের সম্ভাবনা শতকরা ২ শতাংশ বলে জানিয়েছে সংস্থাটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৮১১ ঘ.