২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইনি লড়াইয়ের অধিকার পেল গুয়ান্তানামো বন্দিরা

কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবিরে আটক সন্দেহভাজন বিদেশি বন্দিদের সরকারি আদালতের শরণাপন্ন হওয়ার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বচ্চো আদালত। এর মধ্য দিয়ে বন্দিরা তাদের বন্দিদশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের অধিকার পেল। এতে গুয়ান্তানামো নিয়ে বড় ধরনের বিপত্তিতে পড়ল বুশ প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2008, 04:43 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ওয়াশিংটন, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তানামো বে'র মার্কিন বন্দিশিবিরে আটক সন্দেহভাজন বিদেশি বন্দিদের সরকারি আদালতের শরণাপন্ন হওয়ার রায় দিয়েছে যুক্তরাষ্ট্রের সর্বচ্চো আদালত। এর মধ্য দিয়ে বন্দিরা তাদের বন্দিদশার বিরুদ্ধে আইনি লড়াইয়ের অধিকার পেল। এতে গুয়ান্তানামো নিয়ে বড় ধরনের বিপত্তিতে পড়ল বুশ প্রশাসন। ২০০৬ সালের এক আইনে বন্দিদের এই অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। ৫-৪ ভোটে সেই আইনই এখন উল্টে গেল। তবে এই রায়ের পর বন্দিদের জন্য অবিলম্বে শুনানি শুরু হবে কিনা তা স্পষ্ট নয়। গুয়ান্তানামো বন্দিশিবিরে আটক রয়েছে প্রায় ২৭০ জন সন্দেহভাজন সন্ত্রাসী। আল-কায়েদা এবং তালেবানদের সঙ্গে এদের যোগসাজস রয়েছে বলে মনে ধারণা করা হয়। বন্দিরা শত্র" যোদ্ধ এবং তারা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের বাইরে আটক হওয়ায় তাদেও আদালতের শরণাপন্ন হওয়ার অদিকার নেই--- সরকারের এই যুক্তি খন্ডন করে আদালত বলেছে, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বন্দিরা তাদের বন্দিদশার বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হতে পারে। যুক্তরাষ্ট্রেও সংবিধানের আওতায় বন্দিদের একজন নিরপেক্ষ বিচারকের কাছে তাদের অভিযোগের বয়ান দেওয়ার অধিকার আছে। প্রেসিডেন্ট বুশ আদালতের রায়ের সঙ্গে একমত না হলেও তিনি এ রায় মেনে চলবেন বলে জানিয়েছেন। মানবাধিকার সংগঠনগুলো এ রায়কে স্বাগত জানিয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে, "আইনের শাসন প্রতিষ্ঠায় এ এক অপরিহার্য অগ্রগতিমূলক পদক্ষেপ।" এ পক্রিয়ায় কিভাবে অগ্রসর হওয়া যায় তা নির্ধারণে ফেডারেল বিচারক এবং আদালত কর্তৃপক্ষ ৭০ পাতার ওই রায় পড়ে দেখছেন। বিচারপতি এন্থনি কেনেডি বলেছেন, বুশের বন্দিদের আটক রাখার ক্ষমতা আছে কিনা আদালতের রায়ে তা বলা হয়নি। তিনি বলেন, বন্দিদের আটক রাখার আইনি বৈধতা এবং এ সংক্রান্ত অন্যান্য প্রশ্নের সমাধান ফডারেল বিচারকরাই করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১০৩১ঘ.