২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের আইওয়াতে টর্নেডো, স্কাউট ক্যাম্পে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের আইওয়াতে বুধবার টর্নেডোর আঘাতে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় গ্রীষ্মের ছুটি কাটাতে আসা অনেক স্কাউট ওই ক্যাম্পে ছিল। কর্তৃপক্ষ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 07:12 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ডেস মোইনেস, আইওয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের আইওয়াতে বুধবার টর্নেডোর আঘাতে ৪ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এ সময় গ্রীষ্মের ছুটি কাটাতে আসা অনেক স্কাউট ওই ক্যাম্পে ছিল। কর্তৃপক্ষ একথা জানিয়েছে। আইওয়ার জরুরি অভিযান পরিচালনা কেন্দ্রের মুখপাত্র টিনা পোথোফ বলেন, " টর্নেডো যখন আঘাত হানে ওই সময়ে ক্যাম্পে ৯৩ জন ক্যাম্পার এবং ২৫ জন পূর্ণ বয়স্ক মানুষ অবস্থান করছিল।" সেইসঙ্গে তিনি আরও জানান, আহতের সংখ্যা কমপক্ষে ২০ জন এবং তা ৪০ জনও হতে পারে। আহত ক্যাম্পারদের বুধবার রাতেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার কর্মীরা ক্যাম্পের ধ্বংসস্তুপ পরিষ্কারের কাজ করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০০ ঘ.