২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার পুরো মন্ত্রিসভার পদত্যাগের প্রস্তাব

মার্কিন গরুর মাংস আমদানি আবার শুরু করার চুক্তির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পর দক্ষিণ কোরিয়ার পুরো মন্ত্রিসভা পদত্যাগের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী হ্যান সিইউং সু-র একজন মুখপাত্র বলেন, মন্ত্রীসভা এ সঙ্কটের দায়দায়িত্ব নেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2008, 06:54 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

ঢাকা, ১০ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবিসি)--মার্কিন গরুর মাংস আমদানি আবার শুরু করার চুক্তির বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদের পর দক্ষিণ কোরিয়ার পুরো মন্ত্রিসভা পদত্যাগের প্রস্তাব দিয়েছে। প্রধানমন্ত্রী হ্যান সিইউং সু-র একজন মুখপাত্র বলেন, মন্ত্রীসভা এ সঙ্কটের দায়দায়িত্ব নেবে। যুক্তরাষ্ট্রের গরুর মাংস নিয়ে এ সঙ্কটের কারণে প্রেসিডেন্ট লী মাইউং-বাকের প্রতি জনসমর্থন কমে গেছে। কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, প্রধানমন্ত্রী কয়েকজন মন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে। গরুর মাংস আমদানি আবার শুরু করা নিয়ে সম্ভাব্য চুক্তির আগে মঙ্গলবার রাতের আরেকটি পরিকল্পিত বড় প্রতিবাদ সমাবেশের আগে সরকার এ উদ্যোগ নিল। 'ম্যাড কাউ' নামে পরিচিত বিএসই রোগের জন্য ২০০৩ সাল থেকে বন্ধ থাকা মার্কিন গরুর মাংস আমদানি আবার চালু করার প্রতিবাদ জানাচ্ছে কোরীয়রা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসকে