২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কাশ্মির ও আসামে বিক্ষোভ

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতের কাশ্মির এবং আসামেও সোমবার বিক্ষোভ হয়েছে। কাশ্মিরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। সেইসঙ্গে চলে লাঠিচার্জ। ওদিকে, ধর্মঘটে অচল হয়ে পড়ে আসাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

শ্রীনগর, ভারত, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতের কাশ্মির এবং আসামেও সোমবার বিক্ষোভ হয়েছে। কাশ্মিরে বিক্ষুব্ধ জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ব্যবহার করে। সেইসঙ্গে চলে লাঠিচার্জ। ওদিকে, ধর্মঘটে অচল হয়ে পড়ে আসাম। ধর্মঘটকে সমর্থনের পাশাপাশি অনেক সাধারণ মানুষকে এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে। কাশ্মিরে সরকারি কর্মচারিরা জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নামে। তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয়ের সামনে জড়ো হলে পুলিশ অনেককে আটক করে। ভারতের কেন্দ্রীয় সরকার স