২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার ভাইস প্রেসিডেন্ট বাছাইয়ের দিকে তাকিয়ে মার্কিনিরা

হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট প্রার্থিতার আশা ফুরিয়ে যাওয়ার পর ডেমোক্র্যাট দলের নির্বাচনী হাওয়া অনেকটাই পাল্টে গেছে। কিন্তু নির্বাচন সঙ্গী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে ওবামা কাকে বেছে নেবেন তার ওপরই নির্ভর করছে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের লড়াইয়ের গতিপ্রকৃতি। আর তাই মার্কিনিদের নজর এখন ওবামার ভাইস প্রেসিডেন্ট বাছাইয়ের দিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 11:26 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ওয়াশিংটন, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হিলারি ক্লিনটনের প্রেসিডেন্ট প্রার্থিতার আশা ফুরিয়ে যাওয়ার পর ডেমোক্র্যাট দলের নির্বাচনী হাওয়া অনেকটাই পাল্টে গেছে। কিন্তু নির্বাচন সঙ্গী হিসেবে ভাইস প্রেসিডেন্ট পদে ওবামা কাকে বেছে নেবেন তার ওপরই নির্ভর করছে নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাট আর রিপাবলিকানদের লড়াইয়ের গতিপ্রকৃতি। আর তাই মার্কিনিদের নজর এখন ওবামার ভাইস প্রেসিডেন্ট বাছাইয়ের দিকে। ওদিকে, মনোনয়ন জিতে নেওয়া ওবামাকে অভিনন্দন জানিয়ে তার পেছনে দলকে ঐক্যবদ্ধ হতে রোববার হিলারির আহ্বানে দলীয় বিভক্তির ক্ষত সেরে ওঠার সম্ভাবনা দেখা দিলেও গত কয়মাসের ওবামা-হিলারি দ্বন্দের অভিঘাত থেকে ডেমোক্র্যাটরা এখনই বেরিয়ে আসতে পারবেন না বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে নিয়ে স্বপ্ন না দেখতে নিজের সমর্থকদের হিলারি ক্লিনটনের আহ্বান সত্ত্বেও বিষয়টির সুরাহা এখনই হচ্ছে না। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী হিসেবে অসাধারণ সাফল্য সত্ত্বেও হিলারিই যে একমাত্র সম্ভাব্য ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী বিষয়টি ততোটা জোরালো নয়। মনোনয়ন দৌড়ের শেষে গত বৃহষ্পতিবার ওবামা-হিলারি একান্ত বৈঠকের আয়োজক ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফিনস্টেইন এ প্রসঙ্গে বলেছেন, "আমি মনে করি হিলারির অবশ্যই সুযোগ আছে, তবে বিষয়টি নির্ভর করছে ওবামার ওপর"। ওদিকে, হিলারির প্রচার ও যোগাযোগ পরিচালক হাওয়ার্ড উলফসন সিবিএস টেলিভিশনের 'ফেস দ্য নেশন' অনুষ্ঠানে বলেছেন, "এটা (ভাইস প্রেসিডেন্টের পদ) ওই চাকরি না- যা তিনি খুঁজছেন কিংবা যার জন্য তিনি প্রচারে নেমেছিলেন।" তবে একইসঙ্গে তিনি আরও জানান যে, "কিন্তু হিলারি প্রচারের সময়ও এবং এখনও এ কথাটি পরিষ্কারভাবে জানিয়েছেন যে, তিনি যা করার ক্ষমতা রাখেন এবং তার কাছ থেকে যা আশা করা হবে তা করতে তিনি সবসময় প্রস্তুত।" ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থিতার বিষয়ে মার্কিন নির্বাচনের প্রথাটাই এমন যে, সম্ভাব্য প্রার্থীদের কেউই এটা বলবেন না যে তিনি ওই পদের জন্য লালায়িত কিংবা তিনি বিষয়টি নিয়ে ভাবছেন। আবার সবাই এমন ভাব করবেন যে তাকে আহ্বান জানালে তিনি ওই পদটি নেবেন কি না তা তাকে ভেবে দেখতে হবে। রোববার যুক্তরাষ্ট্রের বেশ কটি টেলিভিশনের অনুষ্ঠানেও ওই 'ভিপি খেলা'র নমুনা দেখা গেছে। 'ফক্স নিউজ সানডে'-কে দেওয়া এক সাক্ষাৎকারে ভার্জিনিয়ার ডেমোক্র্যাট দলের গভর্নর টি কেইন বলেছেন, "আমি এটা আশা করছি না, এটা নিয়ে আসলে আমি খুব বেশি ভাবিনি।" কেইন আরও বলেন, "এরকম পরিস্থিতিতে অবশ্যই যে কারও জন্যই না বলাটা খুব কঠিন।" ভার্জিনিয়ার আরেক ডেমোক্র্যাট নেতা সিনেটর জিম ওয়েব 'সিবিএস' টেলিভিশনকে বলেন, "এটা আমি বারাক ওবামার ওপর ছেড়ে দেব।" তিনি আরও বলেন, "ওবামাকে অনেক পরামর্শ ও সমর্থন দিতে পেরে আমি আনন্দিত। তবে আমি সত্যিই ওই জায়গাটায় যাওয়ার কথা ভাবছি না।" এ অবস্থায় সম্ভাব্য প্রার্থীদের মধ্য থেকে ওবামা কাকে বেছে নেবেন তা খব্ ুগুরুত্বপূর্ণ। তবে ডেমোক্র্যাট সমর্থকরা এ বাছাইয়ে কোনো চমকের জন্য প্রস্তুত আছেন কি না সেটা এখনও বলা যাচ্ছে না। নভেম্বরের ভোট যুদ্ধে ওবামাকে ম্যাককেইনের বিরুদ্ধে লড়তে হলে অবশ্যই হিলারির সমর্থকদের কাছে টানতে হবে। এখন তিনি সেটা কিভাবে করতে পারেন সেটিই দেখার বিষয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৭১৫ ঘ.