২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে স্যাঙ্গেরাই আবার আটক

জিম্বাবুয়েতে এ সপ্তাহে ২য়বারের মতো আটক হলেন বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই। ২৭ জুনের ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে যোগদানে বাধা দিয়ে শুক্রবার তাকে আবার আটক করা হয়। সশস্ত্র পুলিশ তাকে বাধা দিয়ে পুলিশ স্টেশনে যেতে বলার কয়েকঘন্টা পর ছেড়ে দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 03:38 PM

Updated : 26 Aug 2022, 01:56 PM

হারারে, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়েতে এ সপ্তাহে ২য়বারের মতো আটক হলেন বিরোধীদলীয় নেতা মরগান স্যাঙ্গেরাই। ২৭ জুনের ২য় দফা প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানে যোগদানে বাধা দিয়ে শুক্রবার তাকে আবার আটক করা হয়। সশস্ত্র পুলিশ তাকে বাধা দিয়ে পুলিশ স্টেশনে যেতে বলার কয়েকঘন্টা পর ছেড়ে দেয়। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ এর অভিযোগ, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে তার ২৮ বছরের শাসনক্ষমতা ধরে রাখতে স্যাঙ্গেরাইয়ের নির্বাচনী প্রচারাভিযান বানচাল করার চেষ্টা করছেন। স্যাঙ্গেরাইয়ের দল এ ঘটনাকে নির্লজ্জ এবং বেপরোয়া কাজ বলে অভিহিত করেছে। কর্তৃপক্ষ পার্টি নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় কয়েকটি পরিকল্পিত প্রচারাভিযান নিষিদ্ধ করে দিয়েছে বলে অভিযোগ করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১১১ঘ.