২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সম্মেলনের ঘোষণাপত্রে বাণিজ্য বাধা অপসারণের অঙ্গীকার

ইতালির রাজধানী রোমে জাতিসংঘ খাদ্য সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে বাণিজ্য বাধা অপসারণের অঙ্গীকার করেছেন নেতারা। পাশাপাশি বিশ্বের একশ কোটি মানুষকে ক্ষুধার হুমকি থেকে বাঁচাতে দরিদ্র কৃষকদেরকে সাহায্য করারও অঙ্গীকার করেছেন তারা। তবে দারিদ্র্য-বিরোধী প্রচারাভিযানের কর্মীরা সম্মেলনের এই অগ্রগতিকে বিশ্বে খাবারের উচ্চমূল্য ঠেকানোয় যথেষ্ট বলে মনে করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2008, 11:28 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

রোম, ৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইতালির রাজধানী রোমে জাতিসংঘ খাদ্য সম্মেলনের চূড়ান্ত ঘোষণাপত্রে বাণিজ্য বাধা অপসারণের অঙ্গীকার করেছেন নেতারা। পাশাপাশি বিশ্বের একশ কোটি মানুষকে ক্ষুধার হুমকি থেকে বাঁচাতে দরিদ্র কৃষকদেরকে সাহায্য করারও অঙ্গীকার করেছেন তারা। তবে দারিদ্র্য-বিরোধী প্রচারাভিযানের কর্মীরা সম্মেলনের এই অগ্রগতিকে বিশ্বে খাবারের উচ্চমূল্য ঠেকানোয় যথেষ্ট বলে মনে করছেন না। সম্মেলনে যোগ দিয়েছেন ১৫১টি দেশের প্রতিনিধিরা। সম্মেলনের ঘোষণায় বলা হয়েছে, "আমরা আজ এবং আগামী দিনে সবার জন্য ক্ষুধামুক্তি ও খাদ্য নিরাপত্তা বিধানের অঙ্গীকার করছি। খাদ্য উৎপাদন এবং কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি করে খাদ্য সংকট থেকে সৃষ্ট দুর্ভোগ দূর করার জন্য আমরা সব পন্থাই কাজে লাগাতে বদ্ধপরিকর।" খাদ্য সঙ্কটের বিরুদ্ধে পদক্ষেপ হিসাবে কিছু দেশ খাদ্য রপ্তানি বন্ধ করে দেওয়ায় এবং খাদ্যদ্রব্যের বাণিজ্যে বিধি-নিষেধ আরোপ করায় বাজার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং খাবারের দাম বেড়ে যাচ্ছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, চীন ও জাপানের খাদ্য রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ চলমান খাদ্য সঙ্কট আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে হাইতিতে খাদ্যদাঙ্গা হয়েছে। সম্মেলনের শেষদিন রপ্তানি নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনায় বিরুদ্ধে ল্যাতিন আমেরিকার প্রতিবাদের মুখেও শেষ পর্যন্ত ক্ষুধামুক্তির অঙ্গীকার করে ঘোষণাপত্র চূড়ান্ত করা হয়। কিন্তু বাণিজ্য এখনও একটি বিতর্কিত ইস্যু হয়ে আছে। খাদ্য রপ্তানিকারক দেশ আর্জেন্টিনা ঘোষণাপত্রে খবার রপ্তানির ওপর বিধিনিষেধের সমালোচনা নিয়ে আপত্তি তুলেছে। কিন্তু মার্কিন কৃষি মন্ত্রী এড শেফার বলেন, " বিশ্বের দেশগুলোর বোঝা উচিত যে এ ধরনের বিধিনিষেধ খাবারের দাম বাড়িয়ে দেয়।" তিনি আরও বলেন, প্রতিটি দেশই তাদের নিজ নিজ নাগরিকদের জন্য পর্যাপ্ত খাবার রাখতে চায় সেটি আমরা বুঝি। কিন্তু এটা করতে গেলে আসলে বাজারে এসে খাবারের দাম বেড়ে যায়।" তবে শেফার বলেন, তিনি খাদ্য উৎপাদন বাড়ানোকেই সমর্থন করেন। আর বাণিজ্য উদারীকরণ এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে বিনিয়োগের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়ে দীর্ঘমেয়াদে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা যায় বলেই মনে করেন তিনি। বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে প্রায় ১০ কোটি মানুষ সংকটে পড়েছে এবং ৮ কোটি ৫০ লাখ লোক খাদ্যাভাবে জর্জরিত। অস্থিতিশীল হয়ে পড়েছে বিভিন্ন দেশের সরকার। এই প্রেক্ষাপটেই জরুরি সম্মেলন ডাকে এফএও। গত দু'বছরে বিশ্বব্যাপী প্রধান প্রধান খাদ্যশস্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। চাল, ভুট্টা এবং গমের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম গত ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে। ফলে বিশ্বের অনেক দেশের জনগণের আয়ের প্রায় অর্ধেক খাদ্যের পেছনে ব্যয় করতে হচ্ছে। আর এ কারণে অনেক উন্নয়নশীল দেশেই খাদ্যদাঙ্গা দেখা দিয়েছে। গত বছর প্রাথমিকভাবে জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তা বিঘি