বাগদাদ, জুন ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বাগদাদে বুধবার এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় অন্তপক্ষে ১৩ জন নিহত হয়েছে। পৃথক আরেকটি ঘটনায় ইরাকের উত্তরাঞ্চলে বন্দুকধারীরা তিন মার্কিন সেনাকে গুলি করে হত্যা করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, বাগদাদের উত্তরাঞ্চলে আত্মঘাতী হামলাকারী পুলিশ ব্রিগেডিার জেনারেল নাদিম তায়েহ এর বাড়ি অভিমুখে ট্রাক চালিয়ে এসে বোমা বিস্ফোরণ ঘটায়। এতে ১৩ জন নিহত হয় এবং আহত হয় আরও প্রায় ৫২ জন।
বিস্ফোরণে তায়েহ এর বাড়িও ধ্বংস হয়ে যায়। নিহত হয় তায়েহ এর ভাগ্নে, আহত হয় তার অন্যান্য আত্মীয়-স্বজনরা। ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র একথা জানায়। তবে তায়েহ অক্ষত আছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।
উল্লেখ্য, স
bdnews24