২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ নিতে মিয়ানমারের অস্বীকৃতি, ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ

ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাবতী ব-দ্বীপে ত্রাণ বিতরণের অনুমতি দিতে মিয়ানমারের জান্তা সরকার অস্বীকৃতি জানানোর পর দেশটির জলসীমা থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কমান্ডার বুধবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2008, 07:57 AM

Updated : 26 Aug 2022, 01:56 PM

ব্যাংকক, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ঘূর্ণিঝড় বিধ্বস্ত ইরাবতী ব-দ্বীপে ত্রাণ বিতরণের অনুমতি দিতে মিয়ানমারের জান্তা সরকার অস্বীকৃতি জানানোর পর দেশটির জলসীমা থেকে ফিরে যাচ্ছে মার্কিন যুদ্ধ জাহাজ। যুক্তরাষ্ট্রের এক শীর্ষ কমান্ডার বুধবার একথা জানিয়েছেন। মার্কিন নৌবাহিনীর এডমিরাল টিমোথি কিটিং জানান, বৃহস্পতিবারের মধ্যে নৌবহর এসেক্স মিয়ানমার ছেড়ে চলে যাবে। তবে বেশ কয়েকটি মালবাহী হেলিকপ্টার থাইল্যান্ডের ত্রাণ কাজে সহায়তা করার জন্য রেখে যাবে। মার্কিন নৌ-কমান্ডার কিটিং এক বিবৃতি বলেন, "যদি মিয়ানমার সরকারের মনোভাব পরিবর্তিত হয়, তারা যদি ত্রাণ কাজে সহায়তা করার জন্য আমাদের অনুরোধ করে তবে আমরা অবশ্যই সহায়তা করতে প্রস্তুত থাকবো।" যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সাহায্য সংস্থা মিয়ানমারকে লাখ লাখ ডলার সহায়তা প্রদানের প্রতিশ্র"তি দিয়েছে। তবে মিয়ানমারের জান্তা সরকার ত্রাণ নিলেও মার্কিন সেনাবাহিনীকে ঘূর্ণিঝড়ে আক্রান্ত অঞ্চলগুলোতে ত্রাণ বিতরণের অনুমতি প্রদানে অস্বীকৃতি জানিয়েছে। ১৯৬২ সালে সামরিক অভ্য্ত্থূানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে জনগণের ওপর যে কঠোরতা আরোপ করে রেখেছে আন্তর্জাতিক ত্রাণ কর্মীদের ফলে সেই কঠোরতা শিথিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে দেশটির জান্তা সরকার। থাই প্রধানমন্ত্রী সামাক সুন্দারাভেজ থাইল্যান্ডে সফররত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসকে রোববার ব্যাংককে জানান, মিয়ানমারের জান্তা সরকার সামরিক আগ্রাসনের ভয়ে বিদেশি সামরিক বাহিনীকে ত্রাণ বিতরণের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছে। ওই মার্কিন কমান্ডার জানান, গত তিন সপ্তাহে ১৫ বার উদ্যোগ নেওয়ার পর মিয়ানমার মার্কিন হেলিকপ্টার নামার অনুমতি প্রদান করেছে "কিন্তু তারা আমাদের সব সময়ই প্রত্যাখান করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩৪৭ ঘ.