২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের ঝাড়খন্ডে পুলিশের গুলিতে ৪ মাওবাদী বিদ্রোহী নিহত

ভারতের ঝাড়খন্ডে রোববার পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়াও বিদ্রোহীদের এক নারী কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2008, 07:16 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

পাটনা, ভারত, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের ঝাড়খন্ডে রোববার পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছে। এছাড়াও বিদ্রোহীদের এক নারী কমান্ডারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ একথা জানিয়েছে। পুলিশ কর্মকর্তা পরভিন কুমার জানান, নিহত মাওবাদীদের মধ্যে তাদের এক শীর্ষ নেতাও রয়েছেন। ২০০৫ সালে ভারতের এক রাজনৈতিক নেতাকে হত্যার অভিযোগে তাকে খুঁজছিল পুলিশ। তিনি আরও জানান, ঝাড়খন্ডের একটি দুর্গম গ্রামে টহলের সময় পুলিশ মাওবাদীদের দেখতে পায়। পুলিশ তাদের আত্মসমর্পণের নির্দেশ দিলে মাওবাদীরা পুলিশের দিকে গুলি ছুড়তে থাকে। ওই পুলিশ কর্মকর্তা ঝাড়খন্ড থেকে টেলিফোনে বলেন, "আমরা পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই চার মাওবাদী বিদ্রোহী নিহত হয়।" ভারতের পূর্ব এবং দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে মাওবাদী বিদ্রোহীরা সক্রিয়। তারা প্রায়ই সরকারি কর্মকর্তাদের ওপর হামলা চালায় এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির চেষ্টা চালায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৩০৭ ঘ.