২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন সেনা নিহতের সংখ্যা মে মাসে সর্বনিন্ম

ইরাকে মে মাসে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেনা নিহতের এই হার ২০০৩ সালে ইরাক আগ্রসনের সময় থেকে সর্বনিম্ন বলে উল্লেখ করেছে মার্কিন বাহিনী। অথচ ইরাকি নাগরিক নিহতের সংখ্যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫০৫ জনে। এর আগের সাত মাসে নিহতের সংখ্যা এপ্রিলে বেড়ে হয়েছিল ৯৬৮ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2008, 11:50 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

বাগদাদ, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকে মে মাসে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছে। সেনা নিহতের এই হার ২০০৩ সালে ইরাক আগ্রসনের সময় থেকে সর্বনিম্ন বলে উল্লেখ করেছে মার্কিন বাহিনী। অথচ ইরাকি নাগরিক নিহতের সংখ্যা মে মাসে বেড়ে দাঁড়িয়েছে ৫০৫ জনে। এর আগের সাত মাসে নিহতের সংখ্যা এপ্রিলে বেড়ে হয়েছিল ৯৬৮ জন। ইরাকে হতাহতের সংখ্যা তদারককারী একটি ওয়েবসাইট 'আইক্যাজুয়ালটিজ ডট অর্গ' বলেছে, মে মাসে ১৯ জন মার্কিন সেনা নিহত হয়েছে। এর আগের সাত মাসে মার্কিন সেনা নিহতের সংখ্যা এপ্রিলে সর্বোচ্চে পৌঁছে দঁড়ায় ৫২ জনে। এক মার্কিন সেনা মুখপাত্র নিহতের এই সংখ্যা নিশ্চিত করেছে। তবে তা আরও বাড়তে পারে। কারণ, মৃতের সংখ্যা নিশ্চিত করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কয়েকদিন লেগে যেতে পারে। এর আগে ২০০৪ সালের ফেব্র"য়ারিতে মার্কিন সেনা নিহতের সংখ্যা সবচে কম ছিল। ওই সময় ২১ জন মার্কিন সেনা নিহত হয়। এ বছর মে মাসে মার্কিন সেনা নিহতের সংখ্যা আরও কম। এতেই বোঝা যায়, গত ১২ মাসে ইরাকে নিরাপত্তা পরিস্থিতি উন্নত হয়েছে। ২০০৭ সালের মে মাসেই মার্কিন সেনা নিহতের সংখ্যা ছিল ১২৬ জন। সা