২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্তে অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে মিসরের পুলিশ

গাজা সীমান্তের কাছাকাছি সিনাই মরু এলাকায় শনিবার ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ একটি অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে মিসরের পুলিশ। নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ইসমাইলিয়া, মিসর, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা সীমান্তের কাছাকাছি সিনাই মরু এলাকায় শনিবার ট্যাঙ্ক ও বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ একটি অস্ত্রভাণ্ডারের সন্ধান পেয়েছে মিসরের পুলিশ। নিরাপত্তা সূত্র এ খবর জানিয়েছে। পরিচয় প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, রাফাহ সীমান্ত শহর থেকে প্রায় ৭৭ কিলোমিটার দক্ষিণে পার্বত্য এলাকায় কমপক্ষে ছয় বক্স অস্ত্রের সন্ধান পেয়েছে পুলিশ। তিনি জানান, পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। তবে কাউকে গ্রেপ্তার করা হয়নি। জব্দ করা অস্ত্রের মধ্যে আছে ৩০টি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, তিন হাজার বুলেট এবং রাইফেল। ফিলিস্তিনি এলাকায় অস্ত্রের অনুপ্রবেশ বন্ধে মিসর পর্যাপ্ত পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে অস্ত্র চোরাচালান ও অনুপ্রবেশ রোধে সব সময় তৎপর বলে প্রচার করে মিসর। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে ইসরয়েলের সা