২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরমাণুর অধিকার নিয়ে কোনো দরকষাকষি নয়: ইরান

ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বশক্তিগুলোর নতুন সাহায্য প্যাকেজ উত্থাপণের একদিন আগে শনিবার ইরান জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 01:46 PM

Updated : 26 Aug 2022, 01:55 PM

তেহরান, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানকে তাদের পরমাণু কর্মসূচি বন্ধে বিশ্বশক্তিগুলোর নতুন সাহায্য প্যাকেজ উত্থাপণের একদিন আগে শনিবার ইরান জানিয়ে দিয়েছে, তারা কোনো অবস্থাতেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না। সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সরকারের মুখপাত্র গোলামহোসেন এলহাম বলেন, "পরমাণু শক্তি অর্জন ইরানের অধিকার। এ নিয়ে কারো সঙ্গে দরকষাকষিতে যাওয়ার ইচ্ছা আমাদের নেই।" পরামাণু কর্মসূচি বন্ধের বিনিময়ে নতুন প্যাকেজটি উত্থাপনে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানার তেহরান সফরের বিষয়ে সম্মত হয়েছে ইরান। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিনিময়ে ২০০৬ সালে একটি প্যাকেজ প্রস্তাব দিয়েছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স এবং জার্মানি। তবে ইরান ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। রোববার যে প্রস্থাবটি উত্থাপণ করা হবে সেটিতে আগেরটির তুলনায় আরও বেশি কিছু সুযোগ সুবিধার প্রস্তাব দেওয়া হবে। সরকারের মুখপাত্র এলহাম জানান, সোলানার সফরের কোনো তারিখ এখনো নির্ধরিত হয়নি। তিনি বলেন, "আমরা তার সফরের বিয়য়ে সায় দিয়েছি, তবে কোনো দিনক্ষণ এখনো ঠিক হয়নি।" যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান গোপনে পরামাণু অস্ত্র তৈরি চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এই অভিযোগ বরাবর অস্বকার করে ইরান দাবি করে আসছে, তাদের পরামাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং জ্বালানি উৎপাদনের লক্ষেই তা পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.