২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে সরকারবিরোধী বিক্ষোভ দমনের ঘোষণা প্রধানমন্ত্রীর

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভ দেশটির চলমান সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ দমনের ঘোষণা দিয়েছেন। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আবারও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শনিবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী সামাক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2008, 07:25 AM

Updated : 26 Aug 2022, 01:55 PM

ব্যাংকক, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সামাক সুন্দরাজেভ দেশটির চলমান সরকারবিরোধী প্রতিবাদ-বিক্ষোভ দমনের ঘোষণা দিয়েছেন। দেশটিতে চলমান সরকারবিরোধী আন্দোলনের প্রেক্ষিতে আবারও সামরিক অভ্যুত্থানের আশঙ্কা সৃষ্টি হওয়ায় শনিবার এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী সামাক। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন। বর্তমানে ওই সেনা অভুত্থানের আগের মতো প্রায় একই ধরনের প্রতিবাদ শুরু করেছে থাকসিনবিরোধী পিপল'স অ্যালায়েন্স ফর ডেমোক্রেসি (পিএডি)। শুক্রবার তারা তাদের প্রতিবাদ আরও জোরদারের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে থাইল্যান্ডে আবারও সেনা অভ্যুত্থান হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। শনিবার থাই প্রধানমন্ত্রী সামাক পিএডি'র বিরুদ্ধে দেশের ক্ষতি করার অভিযোগ এনে বলেছেন, পুলিশ ও সেনাবাহিনী তাদের প্রতিবাদ দমনের জন্য প্রস্তুত রয়েছে। সামাক বলেন, "আপনারা আইন ভঙ্গ করেছেন। আমার দায়িত্ব রয়েছে আপনাদের মোকাবেলা করা। আপনারা রাজপথে থাকতে পারেন না। আমি আপনাদের বের করে দেব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৩২০ ঘ.